সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

কোরবানির ঈদে মিলছে না লম্বা ছুটির সুযোগ, সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয়ের সম্ভাবনা ক্ষীণ

কোরবানির ঈদে মিলছে না লম্বা ছুটির সুযোগ, সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয়ের সম্ভাবনা ক্ষীণ

এবারের পবিত্র ঈদুল আজহায় সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটির সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।

গত শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় রোববার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিনে পূর্ণ হয়। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে জিলকদ মাসের গণনা।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর জিলহজ মাস আসে এবং এ মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। সেই হিসেবে, জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) এবং ৩০ দিনে হলে ২৯ মে (শুক্রবার) ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। তবে চাঁদ দেখার ওপরই চূড়ান্ত তারিখ নির্ভর করবে।

বাংলাদেশে ঈদ উপলক্ষে সাধারণত তিন দিনের সরকারি ছুটি থাকে, যা নির্বাহী আদেশে বাড়িয়ে পাঁচ দিন পর্যন্ত করা হয়। এ ছুটির আগে বা পরে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হলে অনেক সময় টানা সাত থেকে আট দিনের ছুটি পাওয়া যায়।

তবে এবার সম্ভাব্য ঈদের তারিখ এমনভাবে পড়ছে যে, সাপ্তাহিক ছুটি ঈদের ছুটির মধ্যেই পড়ে যাচ্ছে। ফলে ছুটির আগে বা পরে সাপ্তাহিক ছুটি যোগ করে দীর্ঘ ছুটি তৈরির সুযোগ থাকছে না।

এছাড়া ঈদের ছুটির আগে বা পরে এক দিনের ব্যবধান রেখে সাপ্তাহিক ছুটি মেলানোর সুযোগও নেই। তাই সব মিলিয়ে এবার কোরবানির ঈদে দীর্ঘ ছুটির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

তবে চাঁদ দেখা ও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ঈদের নির্দিষ্ট তারিখ এবং ছুটির সংখ্যা।

 

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯