সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

কৃষি কার্ডে কত টাকা সহায়তা পাবেন কৃষকরা

কৃষি কার্ডে কত টাকা সহায়তা পাবেন কৃষকরা

কৃষি কার্ডের মাধ্যমে দেশের কৃষকের জীবনমান উন্নত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে সরকার।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রতিটি কৃষি কার্ডের বিপরীতে কৃষকরা ২৫০০ টাকা করে পাবেন।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশের ১০ জেলার ১১টি উপজেলায় ২০ হাজারের বেশি কৃষক এই কার্ড পাবেন।

মাহদী আমিন জানান, টাঙ্গাইলের কৃষকদের মধ্যে প্রথম ধাপে ১৫০০টি কার্ড বিতরণ করা হবে এবং ১৫ জন কৃষককে নিজ হাতে কার্ড তুলে দেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কৃষি কার্ডের মাধ্যমে শুধু আর্থিক সহায়তাই নয়, কৃষকরা সুলভ মূল্যে কৃষি উপকরণ, কৃষি বীমা ও কৃষি ভর্তুকিসহ নানা সুবিধা পাবেন বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে জ্বালানি তেলের সরবরাহ ও দাম বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিকল্প উৎস থেকে তেল আমদানির জন্য সরকার কাজ করছে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯