বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

কৃষকদের ডিজেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা

কৃষকদের ডিজেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা

সরকার দেশের কৃষকদের মাঝে পর্যাপ্ত ডিজেল পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দিয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, সারাদেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইনে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন। সেখানে মন্ত্রণালয় থেকে জানিয়েছে, পর্যাপ্ত ডিজেল মজুদ রয়েছে এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মনির হোসেন চৌধুরী বলেন, সরকারের কাছে বর্তমানে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ টন ডিজেল মজুদ রয়েছে। তাই সারাদেশে কৃষকদের প্রয়োজন অনুযায়ী ডিজেল প্রদানে কোনো অসুবিধা হবে না।

তিনি আরও বলেন, কৃষকদের ডিজেল প্রাপ্তিতে কোনো সমস্যা হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া, অকটেন ও পেট্রোল সরবরাহেও কোনো সমস্যা নেই। গত দিনগুলোর মতোই দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রয়েছে।

মনির হোসেন চৌধুরী উল্লেখ করেন, বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপটে কিছু ব্যক্তি মূল্য বৃদ্ধির সুযোগ নিতে জ্বালানি তেল মজুদ করছেন। তবে সরকারের অভিযান অব্যাহত রয়েছে এবং এমন মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: বাসস

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯