বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

ক্যাপ্টেনস কার্ড পেলেন শান্ত–লিটনরা, অনুপস্থিত বুলবুল-মাশরাফি

ক্যাপ্টেনস কার্ড পেলেন শান্ত–লিটনরা, অনুপস্থিত বুলবুল-মাশরাফি

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’-এর মাধ্যমে দেশের ইতিহাসের অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা কার্ড।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বর্তমান ও সাবেক অধিনায়কদের উপস্থিতিতে জমে ওঠে আয়োজন।

দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন—এমন সবাইকে এই ‘ক্যাপ্টেনস কার্ড’-এর আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে বিসিবি।

এই কার্ডধারীরা আইসিসি ও এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএলের ম্যাচে স্টেডিয়ামে প্রবেশাধিকার পাবেন। পাশাপাশি অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিম থেকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তাও পাবেন, কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই।

অনুষ্ঠানে মোট ৩২ জন অধিনায়ক এই সম্মাননা পান—এর মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন নারী অধিনায়ক রয়েছেন।

তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কয়েকজন আলোচিত সাবেক অধিনায়ক। অনুপস্থিতদের মধ্যে ছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে বিসিবির অ্যাডহক কমিটির সদস্যরা অধিনায়কদের হাতে কার্ড তুলে দেন। জানা গেছে, অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে তামিম ইকবাল নিজেই সাবেক অধিনায়কদের ফোন করেছিলেন। তবে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তাকে ব্লক অবস্থায় পান বলে অনুষ্ঠানে উল্লেখ করেন তামিম।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪