বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

লন্ডনে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক, আলোচনায় ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব

লন্ডনে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক, আলোচনায় ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গুগলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

লন্ডনে গুগলের সঙ্গে শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গুগলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। 

মঙ্গলবার (২০ মে) লন্ডনে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নে গুগলের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ওই বৈঠকে গুগলের পক্ষে উপস্থিত ছিলেন গুগল ফর এডুকেশনের ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মার্সন এবং অলি ট্রুসেল। এসময় তারা বিভিন্ন দেশে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা উন্নয়নে গুগলের চলমান কাজ তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ সরকারের শিক্ষা খাত আধুনিকায়নের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে শিক্ষকদের হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দিতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নে গুগল কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। সরকারের শিক্ষা লক্ষ্য অর্জনে প্রযুক্তিকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপরও জোর দেওয়া হয়।

এছাড়া মঙ্গলবার শিক্ষামন্ত্রী প্রফেসর স্যার স্টিভ স্মিথ আয়োজিত একটি বিশেষ উচ্চপর্যায়ের অধিবেশনেও অংশ নেন। অধিবেশনটিতে অনানুষ্ঠানিক শিক্ষা এবং জীবন দক্ষতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এ অংশ নেওয়া শতাধিক দেশের শিক্ষামন্ত্রীর মধ্য থেকে নির্বাচিত ১৪ জন শিক্ষামন্ত্রীকে এই বিশেষ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯