শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)-এর ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান।

শনিবার (২৯ আগস্ট) ঢাকার একটি স্বনামধন্য হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম’ ক্যাটাগরিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিশেষ শিশুদের শিক্ষা, যত্ন ও সার্বিক বিকাশে ইয়াশা সোবহানের ধারাবাহিক কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সচেতনতা, অন্তর্ভুক্তি, প্রয়োজনীয় সহায়তা এবং সুযোগ তৈরিতে তাঁর সম্পৃক্ততাও এ স্বীকৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে।করপোরেট নেতৃত্বের পাশাপাশি বিশেষ শিশুদের কল্যাণে তাঁর সম্পৃক্ততা সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে।

২০১৭ সালে যাত্রা শুরু করা বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বর্তমানে ৬০০-এর বেশি বিশেষ শিশুর শিক্ষা ও বিকাশে কাজ করছে। শিশুদের জন্য শিক্ষা ও প্রয়োজনীয় যত্নের পাশাপাশি তাদের সামগ্রিক বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বিশেষ শিশুদের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী শিক্ষা, থেরাপি, দক্ষতা উন্নয়ন এবং আরও স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরিতে কাজ করছে উক্ত ফাউন্ডেশনটি।

বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান এসকল কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিশেষ শিশুদের নিয়ে কাজের পাশাপাশি তাঁর সামাজিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও বিস্তৃত। তিনি থ্যালাসেমিয়া নিরাময় সংস্থার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগে সহায়তা করছেন।

এ ছাড়া সুবিধাবঞ্চিত ব্যক্তি ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং জীবিকা উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যে তাঁর সামাজিক উদ্যোগের অংশ হিসেবে বিনা সুদে ক্ষুদ্রঋণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের নেতৃত্বে বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও তিনি ভূমিকা রাখছেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, থ্যালাসেমিয়ায় আক্রান্তদের জন্য সহায়তা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য এসব কার্যক্রম সমাজকল্যাণ ও মানবিক উন্নয়নে তাঁর বৃহত্তর সম্পৃক্ততার প্রতিফলন।

‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ ইয়াশা সোবহানের অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে কাজের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এই সম্মাননা তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বিশেষ শিশুদের শিক্ষা, যত্ন, থেরাপি, দক্ষতা উন্নয়ন এবং স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরিতে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চলমান কার্যক্রমকেও সামনে নিয়ে এসেছে।

সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এবং বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনে নেতৃত্বের পাশাপাশি ইয়াশা সোবহানের এসব সামাজিক উদ্যোগ বিশেষ শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রচেষ্টার অংশ।

আরও

বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

বণিক বার্তা

বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

দেশের অন্যতম শীর্ষ ও আধুনিক আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণ...

২০২৬-০৯-১৭ ২১:১৭

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

বণিক বার্তা

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবস...

২০২৬-০৯-১৬ ১৬:০৪

আইসিসিবির বিশাল আয়োজনে পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

বণিক বার্তা

আইসিসিবির বিশাল আয়োজনে পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী এবং পর্যটন বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীর বুকে শুরু হ...

২০২৬-০৯-১৫ ১৯:১৩

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বণিক বার্তা

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তব...

২০২৬-০৯-১৪ ১৭:৪৫

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

বণিক বার্তা

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদ...

২০২৬-০৯-১৪ ১৩:০৩

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

বণিক বার্তা

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

কে না জানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যসব রাজনীতিবিদের মতো কাজে-কর্মে এখন আর গতানুগতিক নন। কে না জানে রাষ্ট্রের শীর্ষ...

২০২৬-০৯-১৩ ১৩:৩০