বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

মাগুরায় হামে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ কেবিন চালু

মাগুরায় হামে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ কেবিন চালু

মাগুরায় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতালে বিশেষ কেবিন চালু করা হয়েছে। এই কেবিনে হামে আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সরেজমিনে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে জানা যায়, হামে আক্রান্ত ছয়জন শিশু সেখানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত মোট ১১ জন হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছে।

রোগীদের স্বজনরা জানান, সদর হাসপাতালে হামের চিকিৎসাব্যবস্থা সন্তোষজনক। শিশুরা ভালো মানের চিকিৎসা পাচ্ছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী হামের চিকিৎসার জন্য বিশেষ কেবিন চালু করা হয়েছে। আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে এবং বেশিরভাগই সুস্থতার পথে রয়েছে। আমরা আশা করছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সরা নিয়মিত সেবা দিচ্ছেন। তিনি নিজেও হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসা কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯