শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

মেহেরপুরের কষবা গ্রামে ৩ মাদকসেবীকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মেহেরপুরের কষবা গ্রামে ৩ মাদকসেবীকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মেহেরপুরের কষবা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গেল রাত সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টে্রট ও গাংনী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডিতরা হচ্ছে- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের সাগর আলী (২০), সিপন আলী (২৪) এবং জাহিদ হোসেন (১৯)। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টে্ট ও গাংনী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, মেহেরপুর গাংনী উপজেলার কষবা গ্রামের মাদকসেবন করছিল প্রতিবেশী গ্রাম চুয়াডাঙ্গার হাপানিয়ার তিন যুবক। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গ্রামের লোকজনের প্রতিরোধের মুখে কার্যত আটকে পড়ে মাদকসেবীরা। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ৩ পুরিয়া গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  তাদেরকে দোষী সাব্যস্ত করে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। 

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশে রাতেই তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯