মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

মেসিদের কোচের পদত্যাগ

মেসিদের কোচের পদত্যাগ

ইন্টার মায়ামিকে তাদের প্রথম এমএলএস কাপ জেতানোর মাত্র চার মাস পর পদত্যাগ করলেন জাভিয়ের মাসচেরানো। গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে মায়ামি জানিয়েছে, ‘ব্যক্তিগত কিছু কারণে’ সরে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন কোচ।

একটি সূত্র ইএসপিএন-কে নিশ্চিত করেছে, গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ঘরের মাঠে ড্র করার পর মাসচেরানো আনুষ্ঠানিকভাবে ক্লাবকে তার সিদ্ধান্তের কথা জানান।

ক্লাব জানিয়েছে, ‘আসন্ন ম্যাচগুলোর’ জন্য প্রথম দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন গুইলেরমো হোয়োস। স্পোর্টিং ডিরেক্টরের বর্তমান দায়িত্ব ছাড়ছেন তিনি।

মাসচেরানো এক বিবৃতিতে বলেছেন, ‘আমি সবাইকে জানিয়ে দিতে চাই, ব্যক্তিগত কিছু কারণে আমি ইন্টার মায়ামি সিএফ-এর প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

আর্জেন্টিনা ও বার্সেলোনায় মায়ামি তারকা লিওনেল মেসির সাবেক সতীর্থ মাসচেরানো প্রায় দেড় বছর দলটির কোচ ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে জেরার্ড ‘টাটা’ মার্টিনোর উত্তরসূরি হন তিনি।

সাবেক আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ কোচ মায়ামিকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনাল ও লিগস কাপ ফাইনালে তোলেন। ২০২৫ সালে ক্লাবের সঙ্গে প্রথম বছরেই এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েন তিনি।

চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে সাত ম্যাচ শেষে তিনে মায়ামি। কিন্তু নাশভিলে এসসির কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে তারা।

মায়ামি তাদের নতুন স্টেডিয়ামের উদ্বোধনের দুই সপ্তাহ পার না হতেই কোচ বিদায় নিলেন। নতুন মাঠে তারা প্রথম দুই ম্যাচেই ড্র করেছে।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪