মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার

মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১৪ জুন) দুপুরে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর এলাকার মৃত হাকিম মাতুব্বরের ছেলে মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর এলাকার আ. কুদ্দুস শেখ এর ছেলে মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া এলাকার মৃত আ. লতিফ এর ছেলে মো. নাসির উদ্দিন (৪২),আলাদীপুর এলাকার সাইদুর রহমানের ছেলে মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. আ. ছালাম মিলন (৫৭), দক্ষিন ভবানীপুর এলাকার মৃত আ. সালামের ছেলে মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), রসুলপুর এলাকার আব্দুল আলিমের ছেলে নাহিদ মিয়া (২৪) ও ধুলদি জয়পুর এলাকার মৃত আনছার আলী শেখ এর ছেলে মো. নাসির শেখ (৬৪)।

পুলিশের প্রেস রিলিজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৩ জুন) ভোর আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া ও রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়।

খুবই স্বল্প সময়ের জন্য মিছিলটি সড়কে অবস্থান করে। মিছিলে ব্যবহৃত ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল রানা টিপুর ছবি ছিল। মিছিলকারীরা বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা তৈরি এবং জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয় বলে পুলিশ জানায়।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা জননিরাপত্তা বিপন্ন ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ভোররাতে জড়ো হয়েছিল। খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে এবং ঘটনার সাথে জড়িত সক্রিয় ৮ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯