সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষোভ, মনোবল ক্ষতিগ্রস্তের দাবি পুলিশ অ্যাসোসিয়েশনের

ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষোভ, মনোবল ক্ষতিগ্রস্তের দাবি পুলিশ অ্যাসোসিয়েশনের

ঢাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, ওই মন্তব্য পুলিশের পেশাগত মর্যাদা ও মাঠপর্যায়ের সদস্যদের মনোবলে আঘাত করেছে।

শনিবার (১১ এপ্রিল) সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “পুলিশের ওপর জনগণের আস্থা নাই”—এ ধরনের মন্তব্য শুধু একজন সদস্য নয়, পুরো বাহিনীর সম্মান ক্ষুণ্ন করেছে। এতে দায়িত্ব পালনরত সদস্যদের মনোবলও নষ্ট হতে পারে বলে দাবি করা হয়।

পুলিশ অ্যাসোসিয়েশন আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় অনেক সময় পুলিশকে রাস্তায় গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। এমন বাস্তবতা বিবেচনা না করে প্রকাশ্যে সমালোচনা করা দায়িত্বশীল আচরণ নয়।

সংগঠনটি মনে করে, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত শিষ্টাচার বজায় রাখা জরুরি। কোনো মতবিরোধ থাকলে তা প্রাতিষ্ঠানিক বা আইনি প্রক্রিয়ায় সমাধান করা উচিত।

সবশেষে ভবিষ্যতে এ ধরনের মন্তব্যে আরও সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯