শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

নেইমারকে নিয়ে নাটকীয় সিদ্ধান্ত ব্রাজিলের

নেইমারকে নিয়ে নাটকীয় সিদ্ধান্ত ব্রাজিলের

ব্রাজিল শিবিরে হুট করেই পরিকল্পনার বড় পরিবর্তন! কয়েক ঘণ্টা আগের গুঞ্জন উড়িয়ে দিয়ে সিবিএফ অফিশিয়ালি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে খেলছেন না নেইমার জুনিয়র। এমনকি দলের সঙ্গে ফিলাডেলফিয়া সফরেও যাচ্ছেন না তিনি।

কোচ কার্লো আনচেলত্তির আগের পরিকল্পনা অনুযায়ী নেইমারের দলের সাথে ডাগআউটে থাকার কথা থাকলেও, শেষ মুহূর্তে মেডিকেল টিমের পরামর্শে তাকে নিউ জার্সিতেই রেখে দেওয়া হচ্ছে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারের ডান পায়ের কাফ মাসেলের চোট পুনর্বাসনের শেষ ধাপটি নিখুঁত করতেই এই সিদ্ধান্ত। ফিলাডেলফিয়া যাতায়াতের ধকল এড়িয়ে তিনি নিউ জার্সিতেই অবস্থান করবেন। সেখানকার 'দ্য রিজ' হোটেল এবং 'কলাম্বিয়া পার্ক' ট্রেনিং সেন্টারের বিশ্বমানের সুযোগ-সুবিধা ব্যবহার করে নিজের ফিটনেস পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাবেন এই ফরোয়ার্ড।

মঙ্গল ও বুধবার দলের সাথে হালকা অনুশীলনে যোগ দিলেও, টিম ম্যানেজমেন্ট তার চোট নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ।

হাইতি ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পর আগামী ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও নেইমারের মাঠে নামা এখন বড় প্রশ্নের মুখে।

কোচিং স্টাফের মূল পরিকল্পনা হলো, গ্রুপ পর্বে কোনো তাড়াহুড়ো না করে নেইমারকে শতভাগ ফিট অবস্থায় নকআউট (রাউন্ড অব ১৬) পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য প্রস্তুত করা। আগামী দিনগুলোতে বল পায়ে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল অনুশীলনে তার শরীর কেমন সাড়া দেয়, তার ওপরই নির্ভর করছে স্কটল্যান্ড ম্যাচের ভাগ্য।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪