সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

অন্যান্য

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার

নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এ বছরের ‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস উদ্যোগের আওতায় শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে দেশটির বিশিষ্টজনের মাঝে বাংলাদেশের উৎকৃষ্ট ও সুস্বাদু আম উপহার দিয়েছে।

প্রায় ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নতমানের বাংলাদেশি আম কাঠমান্ডুতে অবস্থানরত নেপালের বিশিষ্টজন, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে উপহার হিসেবে পাঠানো হয়।

দূতাবাস টিম নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনেরও বেশি বিশিষ্টজনের কাছে আমের প্যাকেট পৌঁছে দেন।

আমগুলো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সদ্য সংগ্রহ করা হয়। গুণগত মান ও সতেজতা নিশ্চিত করে সেগুলো কাঠমান্ডু পাঠানো হয়।

স্থানীয় জিআই সনদপ্রাপ্ত জনপ্রিয় ‘ক্ষীরশাপাত’ জাতের এ আম দক্ষিণ এশিয়ার অন্যতম সুস্বাদু আম হিসেবে ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত।

এই উদ্যোগ বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। এ শুভেচ্ছা উপহার উভয় বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে উষ্ণতা, সদিচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে কাজ করছে।

আরও

মহিমান্বিত আশুরা: ইতিহাস, তাৎপর্য ও আত্মশুদ্ধির মহোৎসব

অন্যান্য

মহিমান্বিত আশুরা: ইতিহাস, তাৎপর্য ও আত্মশুদ্ধির মহোৎসব

ইসলামি শরিয়ত ও ইতিহাসের পাতায় হিজরি মহররম মাসের ১০ তারিখ অর্থাৎ ‘পবিত্র আশুরা’ এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন। সৃষ্টির সূচন...

২০২৬-০৬-২৫ ১৪:০০

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

অন্যান্য

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুয়ত প্রাপ্তির দ্বাদশ বছরের ঘটনা। মক্কার কুরাইশদের পক্ষ থেকে তখন মুসলিমদের ওপর নেমে এসেছ...

২০২৬-০৬-২১ ১৩:০৭

বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

অন্যান্য

বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহ...

২০২৬-০৬-১৯ ২৩:০৬

ফেসবুক ডাউন, ভোগান্তিতে বাংলাদেশের ব্যবহারকারীরা

অন্যান্য

ফেসবুক ডাউন, ভোগান্তিতে বাংলাদেশের ব্যবহারকারীরা

বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই প্ল্যাটফর্ম...

২০২৬-০৬-১২ ১৯:৫৯

চ্যানেল এইটটিনের বিশেষ আয়োজন: প্রিয় ফুটবল দলের আকর্ষণীয় ফটোফ্রেম বানাবেন যেভাবে

অন্যান্য

চ্যানেল এইটটিনের বিশেষ আয়োজন: প্রিয় ফুটবল দলের আকর্ষণীয় ফটোফ্রেম বানাবেন যেভাবে

চলমান বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে পুরো বাংলাদেশ। চায়ের দোকান থেকে কর্পোরেট অফিস, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বন্ধুদ...

২০২৬-০৬-১২ ১৩:০১