রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

যুক্তরাজ্যের খবর

নিউহ্যামের মেয়র হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

নিউহ্যামের মেয়র হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

লন্ডনের নিউহ্যাম বারার মেয়র নির্বাচিত হয়ে যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন। লেবার পার্টির মনোনয়নে তিনি লন্ডনের কোনো বারায় নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র।

শুক্রবার (৮ মে) ঘোষিত নির্বাচনের ফলাফলে ফরহাদ হোসেন ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জা পান ২০ হাজার ২৩৪ ভোট। প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে জয় পাওয়া ফরহাদ সদ্য বিদায়ী মেয়র রোকসানা ফিয়াজের স্থলাভিষিক্ত হচ্ছেন। রোকসানা টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাজ্যজুড়ে লেবার পার্টি যখন গ্রিন পার্টি ও রিফর্ম ইউকের চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখন পূর্ব লন্ডনের নিউহ্যামে ফরহাদের এই জয় দলটির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

সিলেটের শিকড় থেকে উঠে আসা ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে নিউহ্যামের প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি প্লাস্টো নর্থের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া অপরাধ দমন, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ এবং বাণিজ্যিক সুযোগ সৃষ্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পোর্টফোলিওর দায়িত্বেও ছিলেন তিনি।

রাজনীতির পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন ফরহাদ। স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমে দীর্ঘদিন যুক্ত থাকার কারণে এলাকায় পরিচিতি গড়ে ওঠে তার।

নির্বাচনী প্রচারণায় স্থানীয় সেবার উন্নয়ন, কমিউনিটি সম্প্রীতি এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

বিজয়ী ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরহাদ হোসেন বলেন, “এটি এই বারার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। নিউহ্যাম আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে, আর সেই বারার মেয়র নির্বাচিত হওয়া আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান। গণতন্ত্র তখনই সার্থক হয় যখন সাধারণ মানুষ এগিয়ে এসে সেবা করার সুযোগ পায়।”

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই বিজয় পুরো কমিউনিটির জন্য গর্বের বিষয়। তিনি সকল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন।

আগামী মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তার অগ্রাধিকার তালিকায় রয়েছে শক্তিশালী ও কার্যকর একটি ক্যাবিনেট গঠন, যাতে আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো সমস্যাগুলো মোকাবিলা করা যায়।

প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন, ফরহাদ হোসেনের এই অর্জন যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণে উৎসাহ যোগাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের রাজনৈতিক অংশগ্রহণ ও সামাজিক সম্পৃক্ততারও স্বীকৃতি।

আরও

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

যুক্তরাজ্যের খবর

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

২০২৬-০৬-২০ ২১:০৮

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

২০২৬-০৬-২০ ২০:৫৪

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

যুক্তরাজ্যের খবর

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

২০২৬-০৬-২০ ২০:৫২

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

যুক্তরাজ্যের খবর

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

২০২৬-০৬-২০ ২০:৪৯

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যের খবর

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

২০২৬-০৬-২০ ২০:৪৬

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের খবর

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

২০২৬-০৬-২০ ২০:৩৭