সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

ওসি পদায়নের নামে প্রতারণা, ঢাকা রেঞ্জ ডিআইজির সতর্কতা

ওসি পদায়নের নামে প্রতারণা, ঢাকা রেঞ্জ ডিআইজির সতর্কতা

ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে একটি অসাধু চক্র—এমন তথ্যের ভিত্তিতে বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকা রেঞ্জ পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা রেঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, কিছু দালালচক্র ডিআইজির নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রতারক নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে থানায় ওসি পদায়ন করিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় স্পষ্ট করে জানিয়েছে, থানার ওসি পদায়নের কোনো এখতিয়ার তাদের নেই। এই দায়িত্ব সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের ওপর ন্যস্ত। যোগ্যতা, দক্ষতা ও পেশাগত মূল্যায়নের ভিত্তিতেই এ ধরনের পদায়ন হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিআইজির নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে পদায়নের প্রতিশ্রুতি দেওয়া একটি গুরুতর প্রতারণা এবং ফৌজদারি অপরাধ। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

ঢাকা রেঞ্জ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯