মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

রাজ্যসভার নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই আলোচনায় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে সংসদে তার উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি সামনে এসেছে তার ও পরিবারের সম্পদের চমকপ্রদ হিসাব।

হলফনামা অনুযায়ী, গয়নার প্রতি কোয়েলের রয়েছে বিশেষ ঝোঁক। তার সংগ্রহে রয়েছে প্রায় ১১২৬ গ্রাম সোনা, যার বাজারমূল্য কয়েক কোটি টাকার সমান। পাশাপাশি রয়েছে বিলাসবহুল একটি হাতঘড়ি।

শুধু গয়না নয়, শেয়ার বাজারেও তার শক্ত অবস্থান রয়েছে। বিভিন্ন শেয়ার, মিউচুয়াল ফান্ড ও ব্যাংক জমা মিলিয়ে কোয়েল মল্লিকের অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৬.৭ কোটি টাকা। তবে আশ্চর্যজনকভাবে তার নিজের নামে কোনো গাড়ি বা স্থাবর সম্পত্তি নেই।

অন্যদিকে স্বামী প্রযোজক নিসপাল সিং রানেই বেশি সম্পদের মালিক। তার মোট অস্থাবর সম্পদ ২০ কোটির বেশি। এছাড়া একটি গাড়ি এবং বরানগরে বাড়ি-জমিও রয়েছে তার নামে।

অভিনয় থেকে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করা কোয়েল জানিয়েছেন, মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। নতুন এই অধ্যায় ঘিরে তাই বাড়ছে আগ্রহ ও কৌতূহল।

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২