মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

অভিযোগ থেকে মুক্ত, অর্থ ফেরত পাচ্ছেন শাকিরা

অভিযোগ থেকে মুক্ত, অর্থ ফেরত পাচ্ছেন শাকিরা

দীর্ঘ আইনি বিরোধের পর কলম্বিয়ান পপ তারকা শাকিরার পক্ষে রায় দিয়েছে স্পেনের মাদ্রিদে অবস্থিত ন্যাশনাল অডিয়েন্স আদালত। ২০১১ সালের আয়কর সংক্রান্ত বিতর্কে তার কাছ থেকে নেওয়া সাড়ে ৫ কোটি ইউরোর (প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার) বেশি অর্থ সুদসহ ফেরত দিতে কর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১১ সালের কর সংক্রান্ত এক বিরোধের পর এই অর্থ তার কাছ থেকে নেওয়া হয়েছিল বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। স্পেনের আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে কর রেসিডেন্ট হিসেবে গণ্য করতে হলে বছরে অন্তত ১৮৩ দিন দেশটিতে অবস্থান করতে হয়। আদালত জানিয়েছে, শাকিরা যে ২০১১ সালে স্পেনে ১৮৩ দিনের বেশি সময় ছিলেন সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কর কর্তৃপক্ষ। 

ডয়চে ভেলের রিপোর্ট অনুযায়ী, আদালতের এই রায়টি গত এপ্রিলের মাঝামাঝি দেওয়া হলেও তা সোমবার (১৮ মে) প্রথমবারের মতো গণমাধ্যমে প্রকাশ পায়। এই মামলায় দীর্ঘদিন ধরে শাকিরা দাবি করে আসছিলেন যে, তিনি ওই সময়ে স্পেনের পূর্ণাঙ্গ কর বাসিন্দা ছিলেন না। 

তার আইনজীবীদের দাবি, ২০১২ সালে তৎকালীন স্বামী ফুটবলার জেরার্ড পিকে’র সঙ্গে স্পেনে বাড়ি কেনা হয় এবং তার নিয়মিত বিশ্বভ্রমণের কারণে ওই বছরে ১৮৩ দিন স্পেনে থাকা সম্ভব ছিল না। আদালত এই যুক্তি গ্রহণ করে এবং জানায়, কর কর্তৃপক্ষ যথাযথভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ফলে ২০২১ সালে আদায় করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

শাকিরার আইনজীবী হোসে লুইস প্রাদা এক বিবৃতিতে বলেন, ‘এই সিদ্ধান্ত এসেছে আট বছরের দীর্ঘ ভোগান্তির পর, যা প্রশাসনিক প্রক্রিয়ায় গ্রহণযোগ্যতার অভাবকে তুলে ধরে।’ একই বিবৃতিতে শাকিরার বক্তব্যও উদ্ধৃত করা হয়। তিনি বলেন, ‘আমি আশা করি এই রায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং হাজারো সাধারণ মানুষকে সহায়তা করবে, যারা প্রতিদিন এমন একটি ব্যবস্থার শিকার হন যা তাদের দোষী ধরে নেয় এবং পরে নিজেদের নির্দোষ প্রমাণ করতে বাধ্য করে, আর এতে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।’ 

তবে আলাদা একটি কর মামলায় ২০২৩ সালে শাকিরা ২০১২ থেকে ২০১৪ সালের কর ফাঁকির অভিযোগে সমঝোতায় পৌঁছান। তিনি বিচারের ঝুঁকি এড়াতে অভিযোগ স্বীকার করে ৭.৩ মিলিয়ন ইউরো পরিশোধ করেন এবং জানান, এটি তিনি পরিবারের দীর্ঘ আইনি হয়রানি এড়াতে করেছেন।

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২