বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

পেশাদার ফুটবলকে বিদায় বললেন গোলকিপার সার্জিও রোমেরো

পেশাদার ফুটবলকে বিদায় বললেন গোলকিপার সার্জিও রোমেরো

আর্জেন্টিনার অভিজ্ঞ গোলকিপার সার্জিও রোমেরো পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৯ বছর বয়সী এই গোলরক্ষক তার দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোমেরোর নাম এলেই ফুটবল ভক্তদের মনে ভেসে ওঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে তিনি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। তবে ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা জেতা হয়নি।

চোটের কারণে ২০১৮ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে রোমেরো ৯৬টি ম্যাচ খেলেছেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে করেছে সমৃদ্ধ।

ক্লাব ক্যারিয়ারে তিনি এজ আলকমার, সাম্পদোরিয়া, মোনাকো, ম্যানচেস্টার ইউনাইটেড, ভেনেজিয়া, বোকা জুনিয়র্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে গোলপোস্ট সামলেছেন।

তবে ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না রোমেরো। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে কোচিং ক্যারিয়ার গড়তে চান। গোলকিপিং কোচ নয়, বরং পুরো দলের কোচ হওয়ার দিকেই তার আগ্রহ বেশি। ইতোমধ্যে নিজের সহকারী দলও গঠন শুরু করেছেন তিনি।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪