সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এখনো চূড়ান্ত নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এখনো চূড়ান্ত নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি। তবে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি পররাষ্ট্রনীতি কাঠামো তৈরির কাজ চলছে। এই কাঠামোর মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, এ প্রেক্ষাপটে ভারতের সফরের সম্ভাবনা থাকলেও বিষয়টি এখনো বিবেচনাধীন এবং চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। সফরকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, পারস্পরিক বোঝাপড়া ও ইতিবাচক মনোভাব থাকলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব। এক দিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে ধারাবাহিক আলোচনার মাধ্যমে অগ্রগতি অর্জন করা যাবে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। সফরে তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯