বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে নাহিদ রানার অনন্য রেকর্ড

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে নাহিদ রানার অনন্য রেকর্ড

মিরপুর টেস্টের শেষ দিনের রোমাঞ্চে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে বড় অবদান বোলারদের। বিশেষ করে নাহিদ রানা দুর্দান্ত ছিলেন। এই ডানহাতি পেসার চতুর্থ ইনিংসে এখাই ৫ উইকেট শিকার করেছেন। তাতে একটি রেকর্ডও গড়েছেন তিনি।ইনিংসে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট পেয়েছেন নাহিদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে ফাইফার পেয়েছেন তিনি। এর আগে আর কোনো বাংলাদেশি বোলার এই কৃতিত্ব দেখাতে পারেননি।

চতুর্থ ইনিংসে বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিং ছিল এতদিন তাসকিন আহমেদের। সেটি ছিল ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে। ওই ইনিংসে তিনি ৩৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন। এরপর আরো একবার চতুর্থ ইনিংসে ৪ উইকেট নিয়েছেন তাসকিন, ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৮২ রানের বিনিময়ে।

নাহিদ-তাসকিন ছাড়া আর একজন বাংলাদেশি পেসার চতুর্থ ইনিংসে ৪ উইকেট শিকারের করেছেন। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে ৬৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন জিয়াউর রহমান।

আজ নাহিদ আরো একটি রেকর্ড গড়েছেন। ১৬ বছরের বেশি সময় পর দেশের মাঠে ৫ উইকেট নিতে পারলেন কোনো পেসার! সবশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে চট্টগ্রামে ৭১ রানে ৫ উইকেট নিয়ছিলেন শাহাদাত হোসেন।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪