রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

প্রথমার্ধে ৩৩৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

প্রথমার্ধে ৩৩৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৩৩৪ কোটি ৯ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আগের বছরের একই সময়ের তুলনায় দাবি নিষ্পত্তির পরিমাণ বেড়েছে ৩৪ দশমিক ৩ শতাংশ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে।

প্রতিষ্ঠানটি জানায়, এ সময় জীবন বিমা, স্বাস্থ্য বিমা, পলিসির মেয়াদপূর্তি এবং অন্যান্য খাতে মোট ১ লাখ ৩১ হাজার ৫৯৩টি দাবি নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ২৩ হাজার ৭৪০টি মৃত্যুজনিত দাবির বিপরীতে ১৭৫ কোটি ২৪ লাখ টাকা, ১ লাখ ৪ হাজার ২৫৯টি স্বাস্থ্য বিমা দাবির বিপরীতে ১৪০ কোটি ২১ লাখ টাকা এবং পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য ৩ হাজার ৫৯৪টি দাবির বিপরীতে ১৮ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

গার্ডিয়ান জানায়, ক্রমবর্ধমান গ্রাহকভিত্তি, বিমা পণ্য ও সেবার সম্প্রসারণ, ডিজিটাল উদ্ভাবন, সহজ যাচাই-প্রক্রিয়া এবং দ্রুত দাবি নিষ্পত্তির সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিক বিনিয়োগ এ প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে, যাতে গ্রাহকরা দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পান।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “দ্রুত দাবি পরিশোধ আমাদের কাছে শুধু একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়; বরং প্রয়োজনের সময়ে গ্রাহকের পাশে থেকে বিমার প্রকৃত মূল্য তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তার চেয়েও বড় বিষয়, আরও বেশি গ্রাহক আমাদের ওপর আস্থা রাখছেন। এই আস্থাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর সেবা, সুশাসন এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে প্রতিটি সেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ব্যাংকাস্যুরেন্স, মাইক্রোইন্স্যুরেন্স এবং ডিজিটাল বিতরণ ব্যবস্থার মাধ্যমে সারা দেশে বিমা সেবার পরিধি সম্প্রসারণ করে যাচ্ছে গার্ডিয়ান লাইফ। বর্তমানে দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ প্রতিষ্ঠানটির বিমা সুরক্ষার আওতায় রয়েছেন। এছাড়া ৫৫০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দেওয়ার পাশাপাশি ৫০০টির বেশি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পলিসিধারীদের জন্য ক্যাশলেস চিকিৎসাসেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

আরও

বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

বণিক বার্তা

বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

দেশের অন্যতম শীর্ষ ও আধুনিক আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণ...

২০২৬-০৯-১৭ ২১:১৭

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

বণিক বার্তা

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবস...

২০২৬-০৯-১৬ ১৬:০৪

আইসিসিবির বিশাল আয়োজনে পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

বণিক বার্তা

আইসিসিবির বিশাল আয়োজনে পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী এবং পর্যটন বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীর বুকে শুরু হ...

২০২৬-০৯-১৫ ১৯:১৩

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বণিক বার্তা

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তব...

২০২৬-০৯-১৪ ১৭:৪৫

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

বণিক বার্তা

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদ...

২০২৬-০৯-১৪ ১৩:০৩

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

বণিক বার্তা

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

কে না জানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যসব রাজনীতিবিদের মতো কাজে-কর্মে এখন আর গতানুগতিক নন। কে না জানে রাষ্ট্রের শীর্ষ...

২০২৬-০৯-১৩ ১৩:৩০