বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

রাজধানীর রেল স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ঢল

রাজধানীর রেল স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ঢল

ঈদযাত্রার শেষ মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনসহ অন্যান্য স্টেশনগুলোতে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ট্রেনের সিডিউল বিপর্যয় এবং ভিড়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শহর ছাড়ছে হাজারো মানুষ।

ঈদের আনন্দের জন্য মানুষ সব বাধা তুচ্ছ করে বাড়ির পথে যাত্রা করছে। বিমানবন্দর রেল স্টেশনে প্ল্যাটফর্মে মানুষের এত ভিড় যে দাঁড়ানোর জায়গা নেই।

অগ্রিম টিকিট থাকলেও ট্রেনে ওঠা যেন এক যুদ্ধের মতো। অনেক যাত্রী ট্রেনের কামরায় জায়গা না পেয়ে জীবনকে ঝুঁকিতে ফেলে ছাদে অথবা দুই বগির মাঝে ওঠছেন। তবে চোখে-মুখে বাড়ি ফেরার আনন্দ স্পষ্ট।

এক যাত্রী জানান, “টিকিট পেয়েছি ঠিকই, কিন্তু ট্রেনে ঢোকাই তো যুদ্ধ। ভিড়ের কারণে সিট পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। তবুও বাড়ি যাচ্ছি, এটাই বড় আনন্দ।”

অন্য এক যাত্রী বলেন, “বাচ্চাদের সঙ্গে একটু কষ্ট হচ্ছে, ট্রেন আধা ঘণ্টা লেট। কিন্তু বাড়ি গিয়ে সবার মুখ দেখলে এই কষ্ট ভুলে যাবো।”

যাত্রীদের সহজ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সেবা দিচ্ছে। অসুস্থ বা আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা, সহজে পরিবহন সহ নানা সহায়তা দেওয়া হচ্ছে।

রেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। তারা ছাদে ভ্রমণ ঠেকানো এবং টিকিট ছাড়া যাত্রীদের প্রবেশ রোধ করার কথা জানালেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন।

বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা করছি শিডিউল ঠিক রাখতে। স্পেশাল ট্রেন সার্ভিস চালু আছে। যাত্রীদের অনুরোধ করছি জীবন ঝুঁকি নিয়ে ছাদে না উঠতে।”

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯