বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

রাজধানীতে তেলের তীব্র সংকট, লাইনে দাঁড়িয়ে বিপাকে চালকরা

রাজধানীতে তেলের তীব্র সংকট, লাইনে দাঁড়িয়ে বিপাকে চালকরা

রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে আজও জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় তেল না পেয়ে চালকরা বিপাকে পড়েছেন। সকাল থেকেই বিভিন্ন পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

গ্রাহকরা অভিযোগ করছেন, কিছু পাম্প মালিক তেল অবৈধভাবে মজুত করে রেখেছেন। তবে পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে, অতিরিক্ত চাহিদার কারণে তেলের সংকট তৈরি হয়েছে এবং কিছু ক্ষেত্রে অবৈধ মজুতও আছে। মালিকরা উল্লেখ করেছেন, এই পরিস্থিতিতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

প্রতি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও আদেশ দেওয়া হয়নি। তেলের মজুতের তথ্যও এখনও পাম্পে টাঙানো হয়নি।

এদিকে, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফিলিং স্টেশন ও অন্যান্য স্থানে অবৈধভাবে মজুত রাখা ৮৭,৭০০ লিটার তেল জব্দ করা হয়েছে। ৩৯১টি আদালত পরিচালিত অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, আর ১৯১টি মামলায় ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা তাদের অভিযান অব্যাহত রেখেছেন।

সূত্র: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯