মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানিতে জাল নথি ও পক্ষপাতিত্বের অভিযোগ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানিতে জাল নথি ও পক্ষপাতিত্বের অভিযোগ

বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) লিমিটেডে কয়লা আমদানি নিয়ে অনিয়ম, জালিয়াতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। খাতসংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে কয়লা সরবরাহের কাজ পাইয়ে দিতে দরপত্র প্রক্রিয়ায় বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।

অভিযোগ রয়েছে, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান লিয়ানেক্স এবং তাদের বাণিজ্যিক অংশীদার মোহিত মিনারেলস ও লোশে শিপিং ভুয়া ও জাল কাগজপত্র জমা দিয়ে রামপালের দরপত্রে অংশ নিয়েছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির সিপিও জাহিদুর রহমানের সঙ্গে যোগসাজশ করে এসব নথি গোপন রেখে কাজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি সংশ্লিষ্টদের।

খাতসংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, এসব প্রতিষ্ঠান চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টে কয়লা সরবরাহের সঙ্গে যুক্ত।

জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ অবস্থায় কয়লা আমদানির মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সব দরদাতাকে সমান ও নিরপেক্ষভাবে মূল্যায়ন করা জরুরি। কিন্তু পর্যাপ্ত লজিস্টিক সক্ষমতা, প্রমাণিত অভিজ্ঞতা এবং যাচাইকৃত খনি-সংক্রান্ত নথি না থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে।

দরপত্রে অংশ নিতে জমা দেওয়া ‘মাইন এমওইউ’ এবং ইন্দোনেশিয়ার কয়লা খনির বিভিন্ন কাগজপত্র বিআইএফপিসিএল সরাসরি খনি কর্তৃপক্ষের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্ধারিত মানের কয়লা সরবরাহে সক্ষম ইন্দোনেশীয় খনিগুলোর সঙ্গে কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ বা ই-মেইলের মাধ্যমে নথি যাচাই করেনি। ফলে জমা দেওয়া কাগজপত্রের সত্যতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বাস্তব সরবরাহ সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, কোনো দরদাতাকে যোগ্য ঘোষণা করার আগে জমা দেওয়া নথিপত্র এবং সংশ্লিষ্ট খনির উৎপাদন সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। শুধু কোনো একটি কাগজপত্র দেখালেই উৎসের সত্যতা নিশ্চিত হয় না। এ প্রক্রিয়ায় ত্রুটি থাকলে কয়লা সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন উভয়ই ঝুঁকিতে পড়তে পারে।

আরেক জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম তামিম বলেন, নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে বাধা নেই। তবে তাদের যোগ্যতা নির্ধারণ করতে হবে স্বাধীনভাবে যাচাই করা অভিজ্ঞতা, সরাসরি খনি-সংযোগ এবং প্রমাণিত সরবরাহ সক্ষমতার ভিত্তিতে। জাতীয় জ্বালানি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ যাচাই ছাড়া সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

অভিযোগের প্রেক্ষিতে চলমান দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া স্বাধীন তদন্তের মাধ্যমে পর্যালোচনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, স্বজনপ্রীতি, অসম আচরণ কিংবা তথ্য যাচাইয়ে ঘাটতির প্রমাণ পাওয়া গেলে বর্তমান দরপত্র বাতিল করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নতুন দরপত্র আহ্বান করা উচিত।

তবে এসব অভিযোগ অস্বীকার করে রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, মূল্যায়ন প্রক্রিয়া কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। একটি দক্ষ ও উচ্চপর্যায়ের কারিগরি দল পুরো প্রক্রিয়া পরিচালনা করছে। তাই অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।

দেশে বিদ্যুৎ সংকটের মধ্যে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও যাচাইযোগ্য প্রক্রিয়ায় কয়লা আমদানির সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও

কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই

বণিক বার্তা

কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই

​একটি ছবি বা প্রতীকের চেয়ে তার পেছনের সত্য ইতিহাস প্রকাশ করাই মূল বিষয় ​সম্প্রতি ডাকসু ভবনের সংগ্রহশালায় পাকিস্তানের প্র...

২০২৬-০৯-১৯ ১৪:৫২

কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই

বণিক বার্তা

কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফ...

২০২৬-০৯-১৯ ১৪:৪৮

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

বণিক বার্তা

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় শুক্রবার (১...

২০২৬-০৯-১৭ ২১:২২

পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বণিক বার্তা

পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়া...

২০২৬-০৯-১৭ ২১:২০

বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

বণিক বার্তা

বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

দেশের অন্যতম শীর্ষ ও আধুনিক আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণ...

২০২৬-০৯-১৭ ২১:১৭

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

বণিক বার্তা

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবস...

২০২৬-০৯-১৬ ১৬:০৪