মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে বন্যা, যুবক নিখোঁজ

রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে বন্যা, যুবক নিখোঁজ

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দুধপুকুরিয়া রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে একাধিক ইউনিয়ন প্লাবিত হয়েছে। একই সঙ্গে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে একটি বেইলি সেতুর অংশ ধসে পড়ায় রাঙ্গুনিয়া হয়ে বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১১ জুলাই) ভোরে দুধপুকুরিয়া রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেলে পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া, নাপিতপুকুরিয়া, ফলাহারিয়া, পূর্ব কুরুশিয়া, ফকিরটিলা ও জমাদার টিলাসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। বন্যার পানিতে শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে। উপজেলার সরফভাটাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে, পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ব্রিজঘাট শিলক খালের ওপর নির্মিত বেইলি সেতুর একটি অংশ ধসে পড়ে। এতে রাঙ্গুনিয়া হয়ে বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন ও যাত্রী।

এ ছাড়া শনিবার সকালে বন্যার পানিতে সোলাইমান নামে এক যুবক নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বেইলি সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, পানিবন্দী মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের মাঝে শুকনো খাবার ও জরুরি ত্রাণ বিতরণ করা হচ্ছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯