বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে ফ্লিক, ‘এটা সারা বিশ্বেই হয়ে থাকে’

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে ফ্লিক, ‘এটা সারা বিশ্বেই হয়ে থাকে’

লা লিগায় বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। যত চিন্তা, এই ম্যাচকে ঘিরেই করার কথা ছিল তাদের। কিন্তু কোচের সঙ্গে দ্বন্দ্ব, তারপর দুই খেলোয়াড়ের মধ্যে মারামারি, যাদের মধ্যে একজনকে যেতে হলো হাসপাতালে, কিলিয়ান এমবাপেকে বহিষ্কার করতে পিটিশন—দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ছাপিয়ে আলোচনায় ছিল এসব বিতর্কিত বিষয়। স্বাভাবিকভাবে ম্যাচের আগের দিন রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের মতামত জানার কৌতূহল ছিল সাংবাদিকদের মনে।

টানা দ্বিতীয় লা লিগা শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে থাকা এই কোচ সংবাদ সম্মেলনে এসে এই কৌতূহলী সাংবাদিকদের হতাশ করলেন শুরুতে। সোজাসাপ্টা জানিয়ে দিলেন, তার পুরো মনোযোগ এখন কেবল বার্সেলোনার পারফরম্যান্সের দিকে। তাদের প্রতিদ্বন্দ্বীর ড্রেসিংরুমের বিশৃঙ্খলা তাকে ভাবাচ্ছে না। এমনকি মাদ্রিদ ক্লাবের বর্তমান পরিস্থিতির কারণে তাদের পারফরম্যান্সে কুপ্রভাব ফেলবে, এমনটাও মনে আনছেন না জার্মান কোচ।

ফ্লিক বললেন, ‘আমাদের খেলতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে। আমি সেটাই দেখতে চাই। দল হিসেবে আমরা দুর্দান্ত মৌসুম কাটিয়েছি এবং কালও সেটা দেখতে চাই আমি।’

রিয়ালের অরেলিয়েন শুয়োমেনি ও ফেদেরিকো ভালভার্দের মধ্যে মারামারির খবর উঠে এসেছে স্প্যানিশ মিডিয়াতে। এল ক্লাসিকোর আগে আরও একাধিক বিতর্কে জর্জরিত বার্নাব্যু ক্লাব। তবুও রিয়ালকে সহজ প্রতিপক্ষ মনে করছেন না ফ্লিক, ‘আমরা ঘরের মাঠে জিততে চাই। আমাদের চমৎকার দল আছে এবং ভক্তরাও আমাদের পেছনে থাকবে। এটা তাদের জন্যও ক্লাসিকো। তারাও জিততে চাইবে। এটাই একমাত্র স্বাভাবিক। দিন শেষে এল ক্লাসিকো সবার জন্য গুরুত্বপূর্ণ, তাদের জন্য ও আমাদের জন্যও।’

ফ্লিক রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে মুখে কুলুপ এঁটে রাখলেও তাকে জোরাজুরি করা হলো এক পর্যায়ে। শেষ পর্যন্ত মুখ খুললেন তিনি, ‘এটা সারা বিশ্বেই হয়ে থাকে। শুধু রিয়ালে নয়। আমি একটু আশ্চর্য হয়েছিলাম। কিন্তু আমি কিছু মনে করিনি। এটা আমার ক্লাব নয়, আমার দল নয়। এটা নিয়ে আমার ভাবার কিছু নেই।’

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪