সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

আইন-আদালত

সারাদেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

সারাদেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি।

সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন।

একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কমর্কর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, রাজশাহী-২ বিভাগে (বগুড়া,জয়পুরহাট,পাবনা,সিরাজগঞ্জ), বিচারপতি মো. হাবিবুল গনি, ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) বিচারপতি জে বি এম হাসান, খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া, খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) বিচারপতি মো. জাফর আহমেদ, ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা) বিচারপতি রাজিক আল জলিল, ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) বিচারপতি ফাতেমা নজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে

চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেল, রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) বিচারপতি কে এম হাফিজুল আলম এবং সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) বিচারপতি মো. আতাবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন।

এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি ৮ বিভাগ মনিটরিংয়ের জন্য ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। পরবর্তী সময়ে সেটি বাড়িয়ে ২০২৩ সালের অক্টোবরে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। গত বছরের এপ্রিলে সেটি পুর্নগঠন করা হয়।

আরও

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

আইন-আদালত

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

২০১৩ সালে শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশু বিথী দিওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় দুঃসম্পর্কের মামা আসামি কান্তি মারাকের মৃত্যুদ...

২০২৬-০৭-০১ ১৪:১১

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আইন-আদালত

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আদালতে মামলার জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০...

২০২৬-০৬-২৪ ১৮:৩৪

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

আইন-আদালত

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ম...

২০২৬-০৬-২৪ ১৫:১৩

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

আইন-আদালত

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল...

২০২৬-০৬-২৪ ১২:৫৫

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

আইন-আদালত

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বি...

২০২৬-০৬-২৪ ১২:৫৪