বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

বিইআরসি চেয়ারম্যান

সবার মতামতের ভিত্তিতে বিদ্যুতের গণশুনানি ফলপ্রসূ হয়েছে

সবার মতামতের ভিত্তিতে বিদ্যুতের গণশুনানি ফলপ্রসূ হয়েছে

সবার মতামতের ভিত্তিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধি বিষয়ক গণশুনানি ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

বৃহস্পতিবার (২১ মে) কৃষিবিদ ইন্সটিটিউটে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে আয়োজিত গণশুনানিতে শেষে এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ খাতের প্রকল্পগুলো যেন বিইআরসির মাধ্যমে যেন যায় সে জন্য সব কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে৷ সব পিপিএ বিইআরসি দেখে দিলে দায় কমিশনেরও থাকতো। প্রকল্পগুলোর স্বচ্ছতা আনতে এটা জরুরি।  

তিনি আরও বলেন, সবার মতামতের ভিত্তিতে গণশুনানি ফলপ্রসূ হয়েছে৷ কারিগরি কমিটির মূল্যায়ন শেষে এই প্রস্তাবিত দামের উপর কমিশন তার আদেশ জানাবে।

বিইআরসি চেয়ারম্যান বলেন, ক্যাপাসিটি চার্জের জন্য ভর্তুকির পরিমাণ অনেক বেড়েছে। এটি নিঃসন্দেহে জাতির জন্য ক্ষতিকর কাজ হয়েছে। কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব ভোক্তার স্বার্থ দেখা। নিঃসন্দেহে আমরা এটা থেকে বিচ্যুত হব না।

শুনানিতে ক্যাব জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের ভোক্তারা তার পূর্ণ সুবিধা পাচ্ছেন না, তাই বিদ্যুৎ উৎপাদন ব্যয় যৌক্তিকভাবে পুনর্মূল্যায়ন ছাড়া মূল্য বাড়ানোর প্রস্তাব গ্রহণযোগ্য নয়, বিদ্যুৎ খাতের অদক্ষতা, সিস্টেম লস, বিলম্বিত প্রকল্প, অতিরিক্ত ব্যয় ও ক্যাপাসিটি চার্জের বোঝা সাধারণ মানুষের ওপর চাপানো উচিত নয়, বিদ্যুতের মূল্যবৃদ্ধি শিল্প, কৃষি, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ে অতিরিক্ত ব্যয় সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়াবে, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয় বৃদ্ধির তুলনায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো জনজীবনে চাপ সৃষ্টি করবে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন ও অপচয় কমিয়ে ব্যয় হ্রাসে কার্যকর উদ্যোগ নিতে হবে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, উৎপাদন ব্যয়, ক্যাপাসিটি চার্জ, সিস্টেম লস ও বিদ্যুৎ খাতের আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছভাবে পর্যালোচনা করে ভোক্তা-বান্ধব ও বাস্তবসম্মত মূল্যনীতি প্রণয়ন করতে হবে।

ক্যাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, সরকারকে মুনাফাখোর হিসেবে দেখানো যাবে না। এই মুনাফার নামে জনগণের ভোগান্তি বাড়ানো যাবে না। বিদ্যুতের দাম বাড়ানোর এই প্রস্তাব সবার বয়

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯