বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

শেষ কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজট

শেষ কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজট

ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শুরু হওয়ার আগে সোমবার (১৬ মার্চ) রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সকাল থেকেই ঢাকার প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে। বিশেষ করে যাত্রাবাড়ী-সায়েদাবাদ-চট্টগ্রাম রোড, গুলিস্তান-পল্টন-শাহবাগ, ফার্মগেট এলাকা এবং আশপাশের সড়কে যানবাহন প্রায় স্থবির হয়ে পড়েছে।

রমজানের দুপুরের পর অফিস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘনবসতিপূর্ণ রাস্তায় যানজট আরও তীব্র হয়েছে। অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েছেন। সাইরেন বাজিয়ে অনেক অ্যাম্বুলেন্সও জ্যামে আটকে থাকতে দেখা গেছে।

সাইরেন বাজিয়ে অনেক অ্যাম্বুলেন্সও জ্যামে আটকে থাকতে দেখা গেছে। ট্রাফিক পুলিশ অতিরিক্ত সতর্কতা এবং কর্মী মোতায়েনের মাধ্যমে যানজট নিরসনে কাজ করছে।

রমনা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক রনি কুমার সাহা জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপ ও সাধারণ অফিস ছুটির মিলিত প্রভাবের কারণে যানবাহনের চাপ বেড়েছে। তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি রাস্তা অবরোধ না করার আহ্বান জানান।

ট্রাফিক সংশ্লিষ্টরা আশা করছেন, সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা ও সচেতনতা থাকলে ঈদযাত্রার চাপ কিছুটা কমানো সম্ভব হবে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯