শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

সমালোচনার জেরে নিরাপত্তা বহরে গাড়ির আকার কমাল মোদি

সমালোচনার জেরে নিরাপত্তা বহরে গাড়ির আকার কমাল মোদি

ইরান যুদ্ধের জের ধরে সৃষ্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মধ্যে নাগরিকদের ব্যয় সংকোচনের আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর মোদি ও তার সরকারের নেতা-মন্ত্রীরা নিরাপত্তা ও সমাবেশে বড় গাড়িবহর নিয়ে চলাচল করলে জোর সমালোচনা চলে দেশজুড়ে।

সমালোচনার জেরে নিরাপত্তা বহরের গাড়িবহরের আকার ‘উল্লেখযোগ্যভাবে’ কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র

রবিবার (১০ মে) মোদি জনগণকে মিতব্যয়ী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। যার মধ্যে ছিল অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ পরিহার, গণপরিবহন ব্যবহার করা, সোনা কেনা কমানো এবং রান্নার তেলের ব্যবহার হ্রাস করা। কারণ বিশ্বব্যাপী জ্বালানির আকাশছোঁয়া দাম দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করেছে।

মোদির এই আহ্বানের পর  শীর্ষ ভারতীয় রাজনীতিবিদদের বিশাল গাড়িবহর, মোদির অভ্যন্তরীণ বিমানযাত্রা এবং সরকারি বিমানে আসন্ন ইউরোপ সফর নিয়ে প্রশ্ন উঠে। এতে দেশজুড়ে অনলােইন-অফলাইনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সূত্রটি জানিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল প্রোটেকশন গ্রুপের প্রোটোকল অনুযায়ী অত্যাবশ্যকীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রেখে প্রধানমন্ত্রীর গাড়িবহরে যানবাহনের সংখ্যা কমানো হয়েছে। তবে গাড়িবহরটির প্রকৃত আকার নির্দিষ্ট করে বলা হয়নি।

দেশে মোদি সর্বোচ্চ স্তরের ব্যক্তিগত নিরাপত্তা পান। নিরাপত্তা কমানোর আগে তাঁর গাড়িবহরে এক ডজনের বেশি যানবাহন থাকত বলে জানা যায়।

চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নিজ রাজ্য গুজরাট এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম সফরে গাড়িবহর ছোট করেছেন বলেও সূত্রটি জানিয়েছে। সূত্রটি আরো জানায়, নতুন কোনো যান না কেনার শর্তে, প্রধানমন্ত্রী গাড়িবহরে বৈদ্যুতিক যান অন্তর্ভুক্ত করতে বলেছেন।
 

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫