র্যাব জানায়, সোনারগাঁয়ের বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনাকালে মাদকের স্পট হতে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী করে ঝোপ হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।