বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

সরাসরি সান মারিনো যাবেন হামজা-সামিত; এখনো ‘রহস্যাবৃত’ কোচ ডুলি

সরাসরি সান মারিনো যাবেন হামজা-সামিত; এখনো ‘রহস্যাবৃত’ কোচ ডুলি

৫ জুন বাংলাদেশ জাতীয় ফুটবল দল সান মারিনোতে সান মারিনোর বিপক্ষে খেলবে। এজন্য আগামীকাল থেকে ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ দলের অন্যতম প্রাণভোমরা হামজা চৌধুরি ও সামিত সোম ঢাকায় আসবেন না। ইংল্যান্ড থেকে সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান ক্যাম্প নিয়ে বলেন, ‘বসুন্ধরা কিংসের ফুটবলাররা আগামী পরশু দিন যোগ দেবেন ক্যাম্পে। আগামীকাল দুপুরের মধ্যে অন্যরা রিপোর্টিং করবেন। কাল অনুশীলন হবে কি না সেটা কোচের উপর নির্ভর করছে। হামজা-সামিত-জায়ান সানমারিনো যাবে সরাসরি।’ সানমারিনো ইতালির মধ্যে একটি দেশ। তাই বাংলাদেশ দল ইতালির ট্রানজিট ভিসা নিচ্ছে। ৩১ মে ইথিওপিয়ান এয়ারলাইন্সে বাংলাদেশ দলের ঢাকা ত্যাগ করার কথা।

হামজারা সান মারিনোতে নতুন কোচ থমাস ডুলির অধীনে খেলবেন। থমাস ডুলি শুক্রবার সকালে ঢাকায় এসেছেন। ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও বাফুফে এখনো ডুলিকে গণমাধ্যমের মুখোমুখি করেনি। যেখানে বিগত কোচরা আসার দিনই বিমানবন্দরে অথবা বাফুফে ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেন।

হ্যাভিয়ের ক্যাবরেরার উত্তরসূরি নিয়ে অনেক আলোচনা ও জল্পনা-কল্পনা ছিল। বাফুফে শেষ পর্যন্ত জার্মান-আমেরিকান থমাস ডুলির উপর আস্থা রেখেছে। খেলোয়াড় ও কোচ উভয় দিক থেকে তিনি হাইপ্রোফাইল হলেও বাফুফের সঙ্গে চুক্তি নিয়ে রয়েছে ধোয়াশা। বাফুফে দুই বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। কত দিনের চুক্তি হয়েছে সেই বিষয়টি ধোয়াশার মধ্যে। তবে জানা গেছে, হ্যাভিয়ের ক্যাবরেরা যেখানে পেতেন মাসে সাড়ে ১৩ হাজার ইউরো সেখানে বিশ্বকাপ খেলা ফুটবলার ডুলিকে এর চেয়ে কম দিতে পারবে বাফুফে।

জাতীয় দলের কোচের বিষয়টি দেখভাল করে জাতীয় দল কমিটি। সেই কমিটির একাধিক সদস্যই কোচের চুক্তির বিষয়ে তেমন কিছু জানেন না। কারণ কমিটির চেয়ারম্যান ও ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালই জানেন মূলত। আজ বিকেলে জাতীয় দল কমিটির সভা ডাকা হয়েছিল। সকালের দিকে আবার সেই সভা বাতিল করা হয়। এতে অনেক সদস্য খানিকটা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আজকের সভা হলে কোচ ও আনুষাঙ্গিক বিষয়ে জানতে পারব ভাবছিলাম। কাল রাতে সভা আহ্বান করে আবার সকালে বাতিল হয়েছে। আমাদের সঙ্গে সাক্ষাতের আগেই এক অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেয়া হয়েছে কোচকে। চুক্তি-মেয়াদ ও কোচের সুযোগ-সুবিধা বিষয়ে সেভাবে কিছুই জানি না।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গতকাল ফুটবলের এক অনুষ্ঠানে বলেন, ‘কোচের সঙ্গে এখনো চুক্তি হয়নি। সান মারিনো ম্যাচ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।' ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন মন্তব্যে বাফুফে সভাপতি সরাসরি কোনো মন্তব্য করেননি। বাফুফে তাদের নিজস্ব নিয়মে কাজ করছে সামনে এই বিষয়ে অবহিত করবে বলে জানান। মন্ত্রীর মন্তব্যের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বাফুফে আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় ফুটবলপ্রেমীরা ডুলির মেয়াদ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছেন।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪