শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

সরকারের সিদ্ধান্তে রাষ্ট্রের ভবিষ্যৎ

সরকারের সিদ্ধান্তে রাষ্ট্রের ভবিষ্যৎ

সরকার পরিবর্তনশীল, কিন্তু রাষ্ট্র স্থায়ী। সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে রাষ্ট্র তথা দেশের মানুষের ভবিষ্যৎ বা ভাগ্য।

বিএনপি তখন ক্ষমতায়। নব্বইয়ের দশকের প্রথম দিকে, যখন ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ আমাদের উপমহাদেশ ও এ অঞ্চলের বিভিন্ন দেশে ইন্টারনেট সংযোগ চালু হচ্ছিল, তখন সরকারের একটি ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ইন্টারনেট সংযোগ থেকে বাদ পড়ে। যার খেসারত রাষ্ট্রকে এখনো দিতে হচ্ছে।

সে সময় (১৯৯২-১৯৯৩) সমুদ্রের তলদেশ দিয়ে ফাইবার-অপটিক লাইন স্থাপনের কাজ চলছিল। ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশকে সম্পূর্ণ বিনামূল্যে সংযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নিতে না পেরে সচিবদের পরামর্শ চান। সচিবরা তাকে ভুল পরামর্শ দিয়ে বলেন, এই সংযোগ গ্রহণ করলে বাংলাদেশের তথ্য অন্য দেশে পাচার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এই পরামর্শের ভিত্তিতে সংযোগ গ্রহণ না করার সিদ্ধান্ত নেন। এর ফলাফল হিসেবে বাংলাদেশ প্রযুক্তি খাতে পিছিয়ে পড়ে, যার প্রভাব এখনো আমরা অনুভব করছি।

পরবর্তী সরকার এই প্রস্তাব পুনর্বিবেচনা করে সংযোগ গ্রহণের সিদ্ধান্ত নেয়। কিন্তু ততক্ষণে সংযোগটি আর বিনামূল্যে পাওয়া যায়নি। ফলে তৎকালীন সরকারকে বিপুল অর্থ ব্যয় করে ইন্টারনেট সংযোগ নিতে হয়।

২০২৬ সালে আবারও বিএনপি ক্ষমতায়। আবারও বাংলাদেশের সামনে ঐতিহাসিক ও যুগান্তকারী বেশ কিছু সুযোগ এসেছে। সরকার চাইলে এসব সুযোগ গ্রহণ করতে পারে, যা বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে পারে।

বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোর স্থাপনের প্রস্তাব বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। সড়কপথে চীনের সঙ্গে দ্রুত পণ্য আদান-প্রদান এবং সহজ যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এই করিডোর যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে আমাদের অর্থনীতি আরও বেগবান হতে পারে। তবে এর সবই সম্ভব, যদি আমরা এই প্রস্তাবে সম্মতি দিই।

সর্বশেষ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে সুযোগটি এসেছে, তা হলো ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে যোগদানের প্রস্তাব। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক সুযোগ। সার্বভৌমত্ব রক্ষা বা বৈশ্বিক নিরাপত্তা জোরদারে এই জোট বাংলাদেশের জন্য ট্রাম্পকার্ড হতে পারে।

যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামিক রাষ্ট্রগুলোর এই নিরাপত্তা জোটে যোগদানের বিষয়টি ঢাকা ইতিবাচকভাবে দেখছে; তবে দেশের জাতীয় স্বার্থ এবং পরিবর্তিত বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একটি ঐতিহাসিক ও বিচক্ষণ কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, যার সঙ্গে বাংলাদেশের ২০ কোটি মানুষের ভবিষ্যৎ জড়িত।

পাকিস্তান যেভাবে আমেরিকা ও চীনের সঙ্গে সমান্তরাল সম্পর্ক গড়ে তুলেছে, সেভাবেই আমাদেরও দক্ষ কূটনীতির মাধ্যমে একবিংশ শতাব্দীর ভূ-রাজনীতির উত্তাল তরঙ্গ দক্ষ হাতে মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। এখানে পিছপা হওয়ার সুযোগ নেই।

প্রতিবেশীকে কৌশলগত চাপে রাখতে হলে বাংলাদেশকে এই জোটে যোগ দেওয়া এবং চীনের সঙ্গে করিডোর স্থাপনের প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে।

লেখক: গবেষক, মিডিয়া ও সমাজকর্মী

আরও

বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

বণিক বার্তা

বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

দেশের অন্যতম শীর্ষ ও আধুনিক আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণ...

২০২৬-০৯-১৭ ২১:১৭

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

বণিক বার্তা

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবস...

২০২৬-০৯-১৬ ১৬:০৪

আইসিসিবির বিশাল আয়োজনে পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

বণিক বার্তা

আইসিসিবির বিশাল আয়োজনে পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী এবং পর্যটন বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীর বুকে শুরু হ...

২০২৬-০৯-১৫ ১৯:১৩

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বণিক বার্তা

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তব...

২০২৬-০৯-১৪ ১৭:৪৫

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

বণিক বার্তা

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদ...

২০২৬-০৯-১৪ ১৩:০৩

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

বণিক বার্তা

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

কে না জানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যসব রাজনীতিবিদের মতো কাজে-কর্মে এখন আর গতানুগতিক নন। কে না জানে রাষ্ট্রের শীর্ষ...

২০২৬-০৯-১৩ ১৩:৩০