বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

এক্সক্লুসিভ

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্নটি এখন রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সব মহলে ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, আওয়ামী লীগ কি তবে আবারও রাজনীতিতে ফিরছে? সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের একটি বক্তব্য এবং রাজনৈতিক অঙ্গনের কিছু দৃশ্যমান পরিবর্তন এই প্রশ্নটিকে নতুন করে উস্কে দিয়েছে। একই সাথে আওয়ামী লীগের এই সুপ্ত প্রত্যাবর্তনের চেষ্টায় তীব্র ক্ষোভ ও বিস্ফোরক মন্তব্য এসেছে এনসিপি, জামায়াত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলের পক্ষ থেকে। সব মিলিয়ে দেশের রাজনীতিতে নতুন আশা ও শঙ্কার সমীকরণ তৈরি হয়েছে।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আলোচনার মূলে রয়েছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। সম্প্রতি সরকারের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কৌশলগত মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগের পদ নিয়ে বা দলীয় প্রতীকে নির্বাচন করার কোনো সুযোগ থাকবে না। তবে দলের বাইরে ব্যক্তি হিসেবে কেউ যদি ক্লিন ইমেজ আওয়ামী লীগপন্থী হন, তবে নির্বাচনে অংশ নিতে বাধা নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তথ্য উপদেষ্টার এই বক্তব্যের সহজ অর্থ হলো, দলীয়ভাবে বা দলীয় প্রতীকে না পারলেও, স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশ নেওয়ার পথ কার্যত খোলাই থাকছে। আর একেই দলটির রাজনৈতিক পুনরুত্থানের প্রথম ধাপ বা ব্যাকডোর এন্ট্রি হিসেবে দেখছেন অনেকে।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুঞ্জন শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, মাঠের কিছু ঘটনাও এর সপক্ষে ইঙ্গিত দিচ্ছে। অতি সম্প্রতি কারামুক্ত হয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী সেলিনা হায়াৎ আইভী। তার এই মুক্তি তৃণমূলের ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা জুগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই সাথে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হলেও আওয়ামী লীগের পক্ষে ছোটখাটো মিছিল-মিটিংয়ের চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নেতাকর্মীদের আবার সক্রিয় হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এটি তাদের মাঠ গোছানোরই একটি অলিখিত চেষ্টা।

আওয়ামী লীগের এই ফিরে আসার গুঞ্জন বা তৎপরতাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং গণঅভ্যুত্থানের পেছনের মূল কারিগররা। তথ্য উপদেষ্টার বক্তব্য এবং মাঠের এই সমীকরণের পর এনসিপি নেতা ও অন্তর্বতী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কড়া ও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের এভাবে কোনো ছদ্মবেশে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না।

পাশাপাশি, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। তিনি এক টকশোতে জানান, রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই ফ্যাসিবাদের পুনর্বাসনের যেকোনো চেষ্টা ছাত্র-জনতা কঠোর হস্তে দমন করবে। তাদের অবস্থান স্পষ্ট করে, আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলেও দেশের একটি বড় অংশ তাদের প্রতিহত করতে রাজপথে নামতে প্রস্তুত।

২০২৬ সালের এই সময়ে দাঁড়িয়ে দেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে, তা এখনো নিশ্চিত নয়। একদিকে যেমন আইনি ও কৌশলগত ফাঁকফোকর গলে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ফেরার একটা চেষ্টা বা আবহাওয়া তৈরি হচ্ছে, অন্যদিকে গণঅভ্যুত্থানের মূল চালিকাশক্তিরা তা রুখে দিতে অনড় অবস্থানে রয়েছেন।

আরও

মানসম্মত পাঠ্যবই নিয়ে এবারও শঙ্কা; ঘুরেফিরে বিতর্কিতরাই বই ছাপার দায়িত্বে

এক্সক্লুসিভ

মানসম্মত পাঠ্যবই নিয়ে এবারও শঙ্কা; ঘুরেফিরে বিতর্কিতরাই বই ছাপার দায়িত্বে

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষার অন্যতম গুরত্বপূর্ণ দপ্তর। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদ...

২০২৬-০৭-০২ ১৩:৫২

৮ মাস ‘মৌজ-মাস্তির’ পর ১১ লাখ টাকা বকেয়া রেখে হোটেল থেকে এনসিপি নেতাদের চম্পট!

এক্সক্লুসিভ

৮ মাস ‘মৌজ-মাস্তির’ পর ১১ লাখ টাকা বকেয়া রেখে হোটেল থেকে এনসিপি নেতাদের চম্পট!

ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগ কার্যালয় সংস্কারের নামে রাজধানীর একটি আবাসিক হোটেলে জাঁকজমকপূর্ণ ‘নতুন বন্দোবস্ত’...

২০২৬-০৭-০১ ১৮:০৪

গুলশানে হলি আর্টিজান হামলার ১০ বছর, জঙ্গিবাদের ‘অস্তিত্ব’ নিয়ে বিতর্ক

এক্সক্লুসিভ

গুলশানে হলি আর্টিজান হামলার ১০ বছর, জঙ্গিবাদের ‘অস্তিত্ব’ নিয়ে বিতর্ক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও ভয়াবহ জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের...

২০২৬-০৭-০১ ১১:২১

ঢাকার বহু এলাকায় বাসাবাড়িতে গ্যাস শূন্য হওয়ার আশঙ্কা

এক্সক্লুসিভ

ঢাকার বহু এলাকায় বাসাবাড়িতে গ্যাস শূন্য হওয়ার আশঙ্কা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাসাবাড়ির গ্যাস সংকট দিন দিন তীব্র হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সরকারের শীর্ষ পর্যায়ে জানি...

২০২৬-০৬-২৮ ১৩:৫১

ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

এক্সক্লুসিভ

ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মাত্র আঠারো মাস দায়িত্বে ছিলেন। এই সময়ে তারা চিকিৎসা বাবদ বিল নিয়েছেন অনেক টাকা। মন্ত্রিপ...

২০২৬-০৬-২৮ ১৩:১৩

বাংলাদেশ-মালয়েশিয়া ও চীন সম্পর্কের ‘নতুন দিগন্ত’

এক্সক্লুসিভ

বাংলাদেশ-মালয়েশিয়া ও চীন সম্পর্কের ‘নতুন দিগন্ত’

বাংলাদেশ সরকারের দূরদর্শী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনৈতিক সমৃদ...

২০২৬-০৬-২৩ ১৪:০২