শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ রাজা হাসান রাজু(২৯) ও রাফায়েল হাসান হৃদয়(১৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে মামা-ভাগিনা। উদ্ধারকৃত তিন হাজার পিস ইয়াবার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

সোমবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তায় একটি ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ। গ্রেপ্তারকৃত রাজা হাসান রাজু(২৯) বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে ও রাফায়েল হাসান হৃদয় (১৮) পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে ।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত ইজিবাইক সিগন্যাল নিয়ে গতিরোধ করা হয়। এসময় ইজিবাইকে বসে থাকা ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশী করা হলে রাজুর প্যান্টের পকেট থেকে ১৫শ পিস ইয়াবা ও আরেক আসামি হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তিন হাজার পিস ইয়াবার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা আপন মামা-ভাগিনা এবং তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যৌথভাবে অবৈধ মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯