বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি

ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা রাষ্ট্র ইচ্ছামতো ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না।

ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা রাষ্ট্র ইচ্ছামতো ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না। বরং নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকেই আসর থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলাররা।

গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা চলছে। পাল্টা প্রতিক্রিয়াও দেখাচ্ছে ইরান। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানকে বিশ্বকাপ নিয়ে সতর্ক করেন ট্রাম্প।

বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত জানানো হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে এসে খেলা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানায় ইরানের জাতীয় দল। তাদের পক্ষ থেকে বলা হয়, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ও ঐতিহাসিক প্রতিযোগিতা, যার নিয়ন্ত্রণে রয়েছে ফিফা। এখানে কোনো ব্যক্তি বা দেশের সিদ্ধান্তে কোনো দলকে বাদ দেওয়ার সুযোগ নেই।

ইরানের ফুটবলাররা আরও বলেন, ধারাবাহিক সাফল্য এবং যোগ্যতার ভিত্তিতেই তাদের জাতীয় দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তাই কেউ ইচ্ছা করলেই ইরানকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে পারবে না।

একই সঙ্গে তারা দাবি করেন, যদি কোনো দেশকে বাদ দিতেই হয়, তবে এমন দেশকে বাদ দেওয়া উচিত যারা শুধু আয়োজক হলেও অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

উল্লেখ্য, এশিয়ার দল হিসেবে গত বছরই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে তাদের ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটেলে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪