মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

‘উজ্জ্বলা প্রকল্প’ ইস্যুতে মোদিকে তীব্র আক্রমণ রাহুলের

‘উজ্জ্বলা প্রকল্প’ ইস্যুতে মোদিকে তীব্র আক্রমণ রাহুলের

দেশের দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য চালু হওয়া উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা কমিয়ে দেওয়াকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ভারতে। কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার সরকারকে তীব্র আক্রমণ করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, উজ্জ্বলা প্রকল্পের আওতায় বছরে ভর্তুকি পাওয়া সিলিন্ডারের সংখ্যা নয় থেকে কমিয়ে চার করা হয়েছে। এমন সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা আগেই কঠিন হয়ে উঠেছে। 

বিরোধীদের অভিযোগ, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের দরিদ্র পরিবার এবং গ্রামীণ এলাকার নারীরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, সরকারের এ সিদ্ধান্ত লাখ লাখ দরিদ্র পরিবারকে আবার কাঠ, খড় এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ জ্বালানির দিকে ঠেলে দেবে। তিনি দাবি করেন, গত এক যুগে গরিববিরোধী নীতি এবং ব্যর্থ অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণেই দেশের এই পরিস্থিতি তৈরি হয়েছে। 

রাহুল গান্ধী শুধু উজ্জ্বলা প্রকল্প নয়, ছোট আকারের গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির বিষয়েও সরব হয়েছেন। তার দাবি, পাঁচ কেজির সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়বে পরিযায়ী শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষের ওপর। 

তিনি প্রশ্ন তোলেন, বাড়তি খরচের চাপের মধ্যে সাধারণ শ্রমজীবী মানুষ কিভাবে সংসার চালাবেন। 

কংগ্রেসের অভিযোগ, একদিকে বড় শিল্পগোষ্ঠীর সুবিধা নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি কমানোর বোঝা চাপানো হচ্ছে সাধারণ মানুষের ওপর। রাহুল গান্ধীর ভাষায়, সরকারের অর্থনৈতিক নীতির ভার শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীকেই। 

এদিকে মোদি সরকারের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কংগ্রেস একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, কৃষি এবং বৈদেশিক নীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি ও বাস্তব পরিস্থিতির তুলনা তুলে ধরা হয়েছে। 

কংগ্রেস নেতা রাজীব গৌড়া দাবি করেন, কর্মসংস্থান বৃদ্ধির যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। তার বক্তব্য অনুযায়ী, উচ্চশিক্ষিত তরুণদের একটি বড় অংশ এখনও কাজের সুযোগ থেকে বঞ্চিত। 

অন্যদিকে কংগ্রেস নেতা অমিতাভ দুবে সরকারের অর্থনৈতিক লক্ষ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তার দাবি, দেশের অর্থনীতির আকার নিয়ে যে উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তব চিত্র তার সঙ্গে মিলছে না।

যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিরোধীদের এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। তবে বিজেপি নেতৃত্ব বরাবরই দাবি করে এসেছে, উজ্জ্বলা প্রকল্প দেশের কোটি কোটি নারীকে ধোঁয়ামুক্ত রান্নার সুযোগ দিয়েছে এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবু নতুন করে ভর্তুকির পরিমাণ কমানোর সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। 

বিরোধীদের অভিযোগ, উন্নয়নের প্রতিশ্রুতির আড়ালে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বাড়ছে। অন্যদিকে সরকার উন্নয়নমূলক কর্মসূচির সাফল্যের কথাই তুলে ধরছে। ফলে উজ্জ্বলা প্রকল্পকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক আগামী দিনে দেশের রাজনৈতিক আলোচনায় আরও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করছেন।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫