বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

উরুগুয়ের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন যারা

উরুগুয়ের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন যারা

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে উরুগুয়ে। কোচ মার্সেলো বিয়েলসার ঘোষিত ২৬ সদস্যের এই স্কোয়াডে নেই তেমন কোনো চমক। তবে বাছাইপর্বের ম্যাচগুলোতে নিয়মিত শুরুর একাদশে খেলা নাহিতান নান্দেজ বিয়েলসারকে রাখা হয়নি স্কোয়াডে।

উরুগুয়ের গোলপোস্ট সামলানোর দায়িত্বে অভিজ্ঞ ফার্নান্দো মুসলেরার পাশাপাশি থাকছেন সার্জিও রচেট ও সান্তিয়াগো মেলা। রক্ষণভাগে বার্সেলোনার তারকা রোনাল্ড আরাউহো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হোসে মারিয়া গিমেনেজের মতো বিশ্বমানের ডিফেন্ডাররা উরুগুয়ের ডিফেন্স প্রাচীর আগলে রাখবেন।

রক্ষণ ও আক্রমণের মেলবন্ধন ঘটাতে উরুগুয়ের মাঝমাঠ সাজানো হয়েছে একঝাঁক প্রতিভাবান ও বিশ্বসেরা মিডফিল্ডারদের নিয়ে। রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভার্দে এবং টটেনহ্যামের রদ্রিগো বেন্টানকুরের মতো অভিজ্ঞ তারকারা নিয়ন্ত্রণ করবেন পুরো খেলা। তাদের সাথে মাঝমাঠে ঝড় তুলতে প্রস্তুত ম্যানুয়েল উগার্তে ও জর্জিয়ান ডি আরাসকায়েতা।

উরুগুয়ের এই স্কোয়াডে আক্রমণভাগে প্রস্তুত আছেন ডারউইন নুনেজ। তার সাথে গোল করার ও করানোর দায়িত্বে থাকবেন রদ্রিগো আগুয়েরে ও ফেদেরিকো ভিনাস।

বিশ্বকাপের জন্য উরুগুয়ের ২৬ সদস্যের চূড়ান্ত দল:

গোলকিপার:

সার্জিও রচেট, ফার্নান্দো মুসলেরা ও সান্তিয়াগো মেলে।

ডিফেন্ডার:

গুইলারমো ভ্যারেলা, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া জিমেনেজ, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্টিয়ান ক্যাসেরেস, ম্যাথিয়াস অলিভেরা, জোয়াকিন পিকেরেজ ও মাতিয়াস ভিনিয়া।

মিডফিল্ডার:

ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো বেন্টানকুর, ফেদেরিকো ভালভার্দে, অগাস্টিন ক্যানোবিও, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, জিওরজিয়ান ডি আরনাসকায়েতা, নিকোলাস ডি লা ক্রুজ, রদ্রিগো জালাজার, ফাকুন্দো পেলেস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেজ।

ফরোয়ার্ড: রদ্রিগো আগুয়িরে, ফেদেরিকো ভিনিয়াস এবং ডারউইন নুনেজ।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪