বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, চাঁদাবাজ গ্রেপ্তার

ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, চাঁদাবাজ গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ভাতের হোটেলের এক ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এর আগে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ভূক্তভোগী পরিবারসহ আত্মহত্যা করতে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ ঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করে।

‎বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-২ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো:শামসুল ইসলাম। গ্রেপ্তার চাঁদাবাজের নাম জাকির হোসেন। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলমগীর আগারগাঁও এলাকায় বিএনপি বস্তিতে দীর্ঘদিন ধরে ভাতের হোটেলের ব্যবসা করেন। তাকে ভয় ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে স্থানীয় চাঁদাবাজ জাকির হোসেন ও লিটন চাঁদা দাবি করে বিভিন্ন সময় কয়েক কিস্তিতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা নেয়। চাঁদাবাজ জাকির,লিটন ও তার সহযোগীরা প্রায়ই ভূক্তভোগীকে ভয় ভীতি দেখিয়ে তার হোটেলে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেতো। এর পর গতো ৩০ মার্চ বিকেলে গ্রেপ্তারকৃত জাকির ও তার সহযোগীরা আলমগীরের হোটেলে এসে ভয় ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পুনরায় আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় আলমগীর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং এতে ভুক্তভোগী আলমগীর আতংকিত হয়ে আসামিকে আরো ৫০ টাকা সমিতি থেকে কিস্তিতে তুলে এনে দেন। এই ঘটনায় আলমগীর ও তার পরিবার ভয়ে আতংকিত হয়ে নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে আত্মহত্যার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। এরপর আলমগীর থানায় এসে মামলা করেন।

‎এ ঘটনার পর র‍্যাব-২ গোপন তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি জাকিরকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকিরের কাছ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯