বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

যশোরে পাওনা টাকা চাওয়ায় মারধরের অভিযোগ, প্রাণনাশের হুমকি

যশোরে পাওনা টাকা চাওয়ায় মারধরের অভিযোগ, প্রাণনাশের হুমকি

যশোরের মণিরামপুর উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।এ ঘটনায় আম্বিয়া বেগম সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে বিল্লাল হোসেন মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে মণিরামপুর থানার পক্ষ থেকে অভিযোগ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১নং রহিতা ইউনিয়নের পলাশী গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মুন্সি ও তার স্ত্রী  আম্বিয়া বেগম জানান, তাদের মেয়ে জুই খাতুনের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের সময় কাবিনের ৫০ হাজার টাকা এবং খোরপোষ বাবদ ১৫ হাজার টাকা পরিশোধ করা হয়। ওই টাকা থেকে মোট ৬৫ হাজার টাকা স্থানীয় ব্যক্তি মেহেদীর হেফাজতে রাখা হয়। পরবর্তীতে অভিযুক্ত মেহেদী দুই দফায় ৩৪ হাজার ৫০০ টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ৩০ হাজার ৫০০ টাকা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে পরিশোধ না করে সময়ক্ষেপণ করছে। 

ভুক্তভোগীদের অভিযোগ, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত মেহেদীসহ বুলবুল, রনি, আল-আমিন এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন তাদের বাড়ির সামনে এসে টাকা না দিয়ে উল্টো মারধর করে। এ সময় বাধা দিতে গেলে তাদের ১৩ বছর বয়সী মেয়ে জবা খাতুনকেও ধাক্কা দেওয়া হয় এবং ভবিষ্যতে ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীরা আরও জানান, অভিযুক্তরা পাওনা টাকা অস্বীকার করে প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করছে এবং তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকিও দিয়ে আসছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯