বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরাল, জড়িতদের খুঁজছে পুলিশ

যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরাল, জড়িতদের খুঁজছে পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আয়োজনে ফরিদপুরের নগরকান্দায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেয়।

রোববার (১৫ মার্চ) বিকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের পুরাপাড়া বাজারে এ ইফতার বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিও এবং খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর দিকনির্দেশনায় ফরিদপুর জেলা আ. যুবলীগ নেতা হাসিবুর রহমান ফারহান, নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন আ. যুবলীগের সভাপতি রাকিবুজ্জামান লস্কর, পুরাপাড়া ইউনিয়ন আ. যুবলীগ নেতা দেলোয়ার ফকির রিগান, যুবলীগ নেতা সোবহান মাতুব্বরের সহযোগিতায় পুরাপাড়া ইউনিয়ন আ. যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের কারাবন্দি নেতাকর্মীদের জন্য দোয়া ও এলাকার দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, স্থানীয় যুবলীগের আয়োজনে ইফতার বিতরণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯