বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

যুক্তরাষ্ট্রকে হারানোর পর বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রকে হারানোর পর বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

বেলজিয়ামের মিডফিল্ডার আমাদু ওনানা গুরুতর চোটে পড়েছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ৪-১ গোলের জয়ের সময় ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। দ্য অ্যাথলেটিক-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্পোর্টস্টার।

২৪ বছর বয়সী ওনানা ম্যাচের ২১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ম্যাচ শেষে তাকে ডান হাঁটুতে ব্রেস ও ক্রাচের সাহায্যে হাঁটতে দেখা যায়। সতীর্থ রোমেলু লুকাকু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বেলজিয়ামের চতুর্থ গোল করার পর ওনানার ২৪ নম্বর জার্সি উঁচিয়ে ধরে তাকে উৎসর্গ করে উদযাপন করেন।

এই চোটের কারণে আগামী শুক্রবার স্পেনের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না ওনানা। একই সঙ্গে এটি তার ক্লাব অ্যাস্টন ভিলার জন্যও বড় ধাক্কা হয়ে এসেছে।

অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি নতুন মৌসুমে আমাদু ওনানা, বুবাকার কামারা এবং ইউরি টিলেমান্সকে নিয়ে শক্তিশালী মিডফিল্ড গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। এ কারণে ক্লাবটি মিডফিল্ডে নতুন খেলোয়াড় নেয়ার কথা ভাবছিল না। তবে ওনানার দীর্ঘমেয়াদি চোটের পর এখন তাদের দলবদলের পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করতে হতে পারে।

২০২৪ সালে এভারটন থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন ওনানা। এরপর থেকে ক্লাবটির হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে মাঠে নেমে ইউরোপা লিগ শিরোপা জয়ে এবং চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বেলজিয়ান মিডফিল্ডার।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪