মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

নিগূঢ় বার্তা

এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ

এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণঘাতী রোগ হেপাটাইটিস বি-তে আক্রান্তের হার কমেছে ৩২ শতাংশ; আর এই রোগেরই আরেকটি ভাইরাস হেপাটাইটিস সি-এর সংক্রমণের জেরে মৃত্যুর হার কমেছে ১২ শতাংশ।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি এবং সি-তে আক্রান্ত হয়েছিলেন ১৮ লাখ মানুষ এবং এই আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছিল ১৩ লাখ ৪০ হাজার জনের।

২০২৫ সালে এক থেকে ৫ বছর বয়সী শিশুদের হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার হারও কমেছে। গ্লোবাল হেপাটাইটিস রিপোর্টের তথ্য অনুযায়ী, বর্তমানে এই হার ০ দশমিক ৬ শতাংশ। আগমী ২০৩০ সালের মধ্যে এ হার ০ দশমিক এক শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছে গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট।

সেই তুলনায় মাত্র হেপাটাইটিস বি-তে আক্রান্তের হার ৩২ শতাংশ এবং সি-তে মৃত্যুর হার ১২ শতাংশ হ্রাস পাওয়াকে উল্লেখযোগ্য সাফল্য বলে উল্লেখ করেছে ডব্লিউএইচও। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, “বিশ্বজুড়ে বিভিন্ন দেশ দেখিয়ে দিয়েছে যে হেপাটাইটিসকে নির্মূল করা এখন আর দিবাস্বপ্ন নয়। যদি সরকারগুলোর রাজনৈতিক প্রতিশ্রুতি নির্ভরযোগ্য অভ্যন্তরীণ অর্থায়নের সমন্বয় ঘটে, তাহলে হেপাটাইটিস পুরোপুরি নির্মূল করা সম্ভব।”

তবে তিনি এও বলেছেন, হেপাটাইটিস নির্মূলে ডব্লিউএইচও’র সদস্যরাষ্ট্রগুরো এখনও বেশ ধীরগতিতে তৎপরতা চালাচ্ছে। তৎপরতার গতি আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

তবে বিশ্বজুড়ে হেপাটাইটিসে আক্রান্ত-মৃত্যুর হার কমলেও যারা দীর্ঘস্থায়ী (ক্রনিক) হেপাটাইটিস বি কিংবা সি-তে ভুগছেন— তাদের খুব অল্প অংশই যথযথ চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছে ডব্লিউএইচও। গ্লোবাল হেপাটাইটিস রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি কিংবা সি-তে ভুগেছেন ২৮ লাখ ৭০ হাজার মানুষ। তাদের মধ্যে শতকরা হিসেবে মাত্র ৫ শতাংশ যথাযথ চিকিৎসা নিতে পেরেছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

আরও

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

নিগূঢ় বার্তা

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

বিভিন্ন কারণে মুখে ব্রণ হতে পারে। আর ব্রণ একবার হলে ত্বকে দাগ ফেলে দেয়। এই দাগের জন্য অনেকে অস্বস্তিতে পড়েন। এক্ষেত্রে ত...

২০২৬-০৭-০৫ ২৩:৪৮

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

নিগূঢ় বার্তা

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

বর্ষার মেঘমুক্ত নীল আকাশ। আর পাহাড়ের রুক্ষ সৌন্দর্য। এ যেন আকাশ-কুসুম কল্পনা। বর্ষার টানা বৃষ্টিতে মানুষ যখন অতিষ্ঠ, তখ...

২০২৬-০৭-০৫ ০৯:১৪

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

নিগূঢ় বার্তা

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য যাত্রা শুরু করেছে নতুন প্রিমিয়াম হাউসবোট ‘মুন অব টাঙ্গুয়া’। রুপসী বাংলা ট্যুর...

২০২৬-০৭-০৩ ২১:১৩

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নিগূঢ় বার্তা

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নীল জলরাশির বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল আকৃতির একটি দ্বিতল কাঠের হাউজবোট। দূর থেকে দেখলে মনে হতে পারে ভারতের কেরালা...

২০২৬-০৭-০৩ ২১:১০

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

নিগূঢ় বার্তা

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

পবিত্র কাবা শরীফে নামাজ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বনের জন্য তাড়াহুড়ো করে ছুটে না যাওয়ার আহ্...

২০২৬-০৭-০২ ১১:৫২

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

নিগূঢ় বার্তা

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে মানবদেহ থেকে প্রচুর ঘাম ঝরে। এই ঘাম বাষ্পীভূত হয়ে দেহকে শীতল রাখতে সাহায্য...

২০২৬-০৬-২৯ ১০:০০