শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

অন্যান্য

সিটির আওতায় গেলে সুযোগ-সুবিধা বঞ্চিত হবেন বসুন্ধরার বাসিন্দারা

সিটির আওতায় গেলে সুযোগ-সুবিধা বঞ্চিত হবেন বসুন্ধরার বাসিন্দারা

দেশের অন্যতম শীর্ষ আধুনিক, নিরাপদ এবং পরিবেশবান্ধব আবাসিক এলাকা ‘বসুন্ধরা’। তবে সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স ও সার্ভিস চার্জ সংক্রান্ত নোটিশ এবং এলাকাটিকে সিটির আওতায় নেওয়ার গুঞ্জনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে এখানকার বাসিন্দাদের মাঝে। বাসিন্দাদের স্পষ্ট দাবি, বসুন্ধরা আবাসিক এলাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত হলে তারা বর্তমানের বিশ্বমানের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন, যা হবে একটি চরম ভুল সিদ্ধান্ত।

ইতোমধ্যেই এই সিদ্ধান্তের তীব্র আপত্তি জানিয়ে সম্মিলিত সম্মতিপত্রসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক বরাবর চিঠি দিয়েছে ‘বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি’।

বসুন্ধরা আবাসিক এলাকার মূল চালিকাশক্তি এর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বাসিন্দারা জানান, প্রতিটি প্রবেশপথে নিজস্ব প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীদের ২৪ ঘণ্টা ডিউটি এবং বিপুল সংখ্যক সিসিটিভি ক্যামেরার নজরদারির কারণে এলাকাটি সম্পূর্ণ অপরাধ ও মাদকযুক্ত।

বাসিন্দাদের আশঙ্কা, এলাকাটি সিটি করপোরেশনের আওতায় গেলে এই কঠোর শৃঙ্খলা ভেঙে পড়বে। বহিরাগত সন্ত্রাসী, হকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পাবে। ডিএনসিসির পক্ষে এই বিশাল এলাকার নিরাপত্তা রক্ষা করা সম্ভব নয়, ফলে এখানকার রাতের নিশ্চিন্ত ঘুম আর দিনের শান্তি উভয়ই হুমকির মুখে পড়বে।

বসুন্ধরা আবাসিক এলাকার রাস্তাঘাট নির্মাণ, ফুটপাত রক্ষণাবেক্ষণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সিস্টেম পরিষ্কার, মশা নিধন এবং নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জটিল কাজগুলো ডিএনসিসির কোনো আর্থিক সহায়তা ছাড়াই সম্পন্ন করে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। বাসিন্দারা মনে করেন, রাজউকের অনুমতি অনুযায়ী ২০৩৪ সাল পর্যন্ত এই উন্নয়ন কার্যক্রম সোসাইটির মাধ্যমেই হওয়া উচিত। সিটির অধীনে গেলে আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে এই সেবাগুলোর মান মারাত্মকভাবে ব্যাহত হবে।

বসুন্ধরা আবাসিক এলাকার একজন সাধারণ বাসিন্দা বলছেন, আমরা সিটির আওতায় যেতে চাই না। এখানে সব আধুনিক সেবা বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির অর্থায়নে ও তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। সিটি করপোরেশন এই মান রক্ষা করতে পারবে না। অপরাধ বেড়ে গেলে তখন এর দায় নেওয়ার কেউ থাকবে না।

বসুন্ধরা শুধু একটি আবাসিক এলাকাই নয়, এটি একটি স্বয়ংসম্পূর্ণ আধুনিক শহর। এখানে রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্পোর্টস সিটি। প্রায় ৩০০ বিঘা জায়গাজুড়ে তৈরি এই স্পোর্টস সিটিতে রয়েছে আন্তর্জাতিক মানের কিংস অ্যারেনা ফুটবল স্টেডিয়াম, নির্মাণাধীন ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার ক্রিকেট স্টেডিয়াম, ইনডোর-আউটডোর পিচ, প্যাডেল টেনিস কোর্ট এবং অলিম্পিক সাইজের সুইমিং পুলসহ ‘গোল্ডস জিম’।

রয়েছে দেশসেরা হাসপাতাল, নামী বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান (যেমন: বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ)। এই বিশ্বমানের সুযোগ-সুবিধাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় যেভাবে সুশৃঙ্খলভাবে চলছে, তা সিটি করপোরেশনের গতানুগতিক ব্যবস্থাপনায় এলে তার সৌন্দর্য ও কার্যকারিতা হারাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি ও মহাসচিব ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা ডিএনসিসিকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন, প্লট ও ফ্ল্যাট মালিকদের ওপর হোল্ডিং ট্যাক্স ও সার্ভিস চার্জের যে নোটিশ দেওয়া হয়েছে, তা বাসিন্দাদের জন্য এক বিশাল আর্থিক বোঝা। যেহেতু সিটি করপোরেশন এখানে কোনো সেবা প্রদান করে না, তাই এই ট্যাক্স আরোপ করা সম্পূর্ণ অযৌক্তিক।

বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি এবং সাধারণ বাসিন্দাদের যৌথ দাবি, প্রকল্পটির পূর্ণাঙ্গ উন্নয়ন শেষ হওয়ার পূর্বপর্যন্ত সব ধরনের হোল্ডিং ট্যাক্স ও সার্ভিস চার্জ স্থগিত রাখতে হবে। একই সাথে, বাসিন্দাদের মানসিক স্বস্তি ও আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে বসুন্ধরা আবাসিক এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত করার সিদ্ধান্ত থেকে স্থায়ীভাবে সরে আসতে হবে। অন্যথায়, একটি পরিকল্পিত ‘গ্রিন ও স্মার্ট’ মডেল আবাসন ব্যবস্থা তার নিজস্ব জৌলুস ও নিরাপত্তা হারিয়ে ধ্বংসের মুখে পড়বে।

আরও

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

অন্যান্য

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভর...

২০২৬-০৬-২৭ ১১:৫৩

মহিমান্বিত আশুরা: ইতিহাস, তাৎপর্য ও আত্মশুদ্ধির মহোৎসব

অন্যান্য

মহিমান্বিত আশুরা: ইতিহাস, তাৎপর্য ও আত্মশুদ্ধির মহোৎসব

ইসলামি শরিয়ত ও ইতিহাসের পাতায় হিজরি মহররম মাসের ১০ তারিখ অর্থাৎ ‘পবিত্র আশুরা’ এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন। সৃষ্টির সূচন...

২০২৬-০৬-২৫ ১৪:০০

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

অন্যান্য

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুয়ত প্রাপ্তির দ্বাদশ বছরের ঘটনা। মক্কার কুরাইশদের পক্ষ থেকে তখন মুসলিমদের ওপর নেমে এসেছ...

২০২৬-০৬-২১ ১৩:০৭

বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

অন্যান্য

বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহ...

২০২৬-০৬-১৯ ২৩:০৬

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার

অন্যান্য

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার

নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এ বছরের ‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস উদ্যোগের আওতায় শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক ন...

২০২৬-০৬-১২ ২৩:০২

ফেসবুক ডাউন, ভোগান্তিতে বাংলাদেশের ব্যবহারকারীরা

অন্যান্য

ফেসবুক ডাউন, ভোগান্তিতে বাংলাদেশের ব্যবহারকারীরা

বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই প্ল্যাটফর্ম...

২০২৬-০৬-১২ ১৯:৫৯