মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

নিগূঢ় বার্তা

কী কারণে নারীদের বিটরুট খাওয়া জরুরি?

কী কারণে নারীদের বিটরুট খাওয়া জরুরি?

বিটরুট সবচেয়ে স্বাস্থ্যকর সবজির মধ্যে অন্যতম। কম ক্যালোরি সমৃদ্ধ এবং পুষ্টিকর সুপারফুড বিটরুট। যা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ। যদিও এই সবজিটি সবারই খাওয়া উচিত, তবে এর অসাধারণ উপকারিতার জন্য বিশেষ করে মহিলাদের বিটরুট খাওয়া আবশ্যক।

বিটরুটে ফোলেটের উপস্থিতি প্রজনন স্বাস্থ্যকে সহায়তা করে এবং সন্তানধারণে আগ্রহী নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বিটরুটের প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে, যা ক্লান্তি ও নিস্তেজ ভাব কমানোর পাশাপাশি ত্বকে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়। জেনে নিন কী কারণে নারীদের বিটরুট খাওয়া জরুরি-

অ্যানিমিয়া প্রতিরোধ করে

নারীদের জন্য বিটরুটের এর আয়রন এবং ফোলেট উপাদান বিশেষভাবে উপকারী হতে পারে। নিয়মিত বিটরুট খেলে তা হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে, যা আয়রনের ঘাটতি বা অ্যানিমিয়ায় আক্রান্তদের জন্য গুরুত্বপূর্ণ। এটি মাসিকের সময় বিশেষভাবে সহায়ক হতে পারে, যখন শরীর থেকে আয়রনের ক্ষয় বেশি হয়।

হৃদপিণ্ডের স্বাস্থ্য উন্নত করে

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের মতে, বিটরুটের রস নাইট্রিক অক্সাইড তৈরি করে, যা রক্তনালীকে প্রসারিত করে এবং রক্তচাপ কমায়। তাই হৃৎপিণ্ড সুস্থ রাখতে নিয়মিত বিটরুট খাওয়ার অভ্যাস করতে হবে। বিটরুটের সালাদ কিংবা বিটরুটের জুস আপনার প্রতিদিনের খাবারের অংশ করে নিতে পারেন।

প্রাকৃতিক উজ্জ্বলতা আনে

যারা ত্বকের আরও বেশি উজ্জ্বলতা বজায় রাখতে চান, তারা নিয়মিত বিটরুট খেতে পারেন। বিটরুটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে, যা রক্তকে বিশুদ্ধ করে এবং প্রদাহ কমায়। এটি প্রাকৃতিকভাবে গোলাপি ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। নিয়মিত খেলে পরিবর্তনটা আপনি নিজেই টের পাবেন।

শক্তি বাড়ায়

প্রতিদিন এক কাপ বিটরুটের রস পান করলে শক্তি বাড়ে এবং অক্সিজেনের কার্যকারিতা উন্নত হয়। এটি ক্লান্তি কমাতে সাহায্য করে, ফলে ফলাফল আরও ভালো হয়। তাই নিয়মিত সতেজ ও শক্তিশালী থাকার জন্য বিটরুট খাওয়ার অভ্যাস করুন।

গর্ভাবস্থার জন্য ভালো

গর্ভাবস্থায় ভ্রূণের সর্বোত্তম বিকাশের জন্য নারীদের আয়রন এবং ফোলেট সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিটরুটের রসে উচ্চ মাত্রায় ফোলেট থাকে, যা শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সুস্থ বিকাশে সহায়তা করে। তাই গর্ভবতী মায়েদের জন্য এটি খাবারের তালিকায় রাখা জরুরি।

বিটরুটের সীমাবদ্ধতা

বিটরুট স্বাস্থ্যকর হলেও, এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যা সম্পর্কে সচেতন থাকা উচিত। বিটরুট খাওয়ার একটি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো বিটুরিয়া, যার কারণে প্রস্রাব বা মল লাল বা গোলাপী রঙের হয়ে যায়। তবে এটি হজমব্যবস্থার কোনো ক্ষতি করে না। এছাড়াও যদি আপনার কিডনিতে পাথর হয়ে থাকে তবে বিটরুটের রস পান করার আগে ডাক্তারের পরামর্শ নিন, কারণ এতে উচ্চ মাত্রার অক্সালেট থাকে যা পাথর তৈরি করতে পারে।

আরও

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

নিগূঢ় বার্তা

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

বিভিন্ন কারণে মুখে ব্রণ হতে পারে। আর ব্রণ একবার হলে ত্বকে দাগ ফেলে দেয়। এই দাগের জন্য অনেকে অস্বস্তিতে পড়েন। এক্ষেত্রে ত...

২০২৬-০৭-০৫ ২৩:৪৮

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

নিগূঢ় বার্তা

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

বর্ষার মেঘমুক্ত নীল আকাশ। আর পাহাড়ের রুক্ষ সৌন্দর্য। এ যেন আকাশ-কুসুম কল্পনা। বর্ষার টানা বৃষ্টিতে মানুষ যখন অতিষ্ঠ, তখ...

২০২৬-০৭-০৫ ০৯:১৪

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

নিগূঢ় বার্তা

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য যাত্রা শুরু করেছে নতুন প্রিমিয়াম হাউসবোট ‘মুন অব টাঙ্গুয়া’। রুপসী বাংলা ট্যুর...

২০২৬-০৭-০৩ ২১:১৩

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নিগূঢ় বার্তা

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নীল জলরাশির বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল আকৃতির একটি দ্বিতল কাঠের হাউজবোট। দূর থেকে দেখলে মনে হতে পারে ভারতের কেরালা...

২০২৬-০৭-০৩ ২১:১০

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

নিগূঢ় বার্তা

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

পবিত্র কাবা শরীফে নামাজ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বনের জন্য তাড়াহুড়ো করে ছুটে না যাওয়ার আহ্...

২০২৬-০৭-০২ ১১:৫২

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

নিগূঢ় বার্তা

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে মানবদেহ থেকে প্রচুর ঘাম ঝরে। এই ঘাম বাষ্পীভূত হয়ে দেহকে শীতল রাখতে সাহায্য...

২০২৬-০৬-২৯ ১০:০০